হোম > খেলা > ফুটবল

সালাউদ্দিনের বিদায়ী সভায় পাস হয়নি ৬১ কোটি টাকার বাজেট

আজকের পত্রিকা ডেস্ক­

বাফুফের বার্ষিক সাধারণ সভায় সালাউদ্দিন। ছবি: বাফুফে

নির্বাচনী উত্তাপ খুব একটা নেই। তবে সবার দৃষ্টি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেসের দিকে। কারণ, এটাই কাজী সালাউদ্দিনের বিদায়ী সভা। আর এই সভায় ২০২৫ সালের প্রস্তাবিত বিশাল অঙ্কের বাজেট উপস্থাপন করা হলেও পাস হয়নি। ফুটবল ফেডারেশন নির্বাচনের ইতিহাসে বাজেট পাস না হওয়ার নজির এবারই প্রথম। এর আগে যতবার বাজেট হয়েছিল নির্বাচনী কংগ্রেসে সেটা পাসও হয়।

এদিন কংগ্রেসে ৬১ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০ টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে ঘাটতি দেখানো হয় ১৪ কোটি টাকা। উপস্থিত সদস্যরা এমন বাজেট পাস করার জন্য সায় দেননি। নতুন করে সভা ডেকে তা পাস করার দিকে জোর দিয়েছেন।

এদিকে বাফুফের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনিও বাজেট নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘আজ ২০২৫ সালের প্রস্তাবিত বাজেট উত্থাপিত হয়েছিল। সেখানে ৬১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পাস হয়নি। প্রতিনিধিরা (ডেলিগেট) এটি পরবর্তী কমিটিকে অনুমোদন নেওয়ার জন্য রেফার করেছেন।’

সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। তিনি কংগ্রেসে তাঁর বক্তব্যে ফিফার স্পিরিটকে সম্মান রেখে বাফুফের বিদ্যমান গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন।

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস

ইংল্যান্ডের ‘চুরি করা’ আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের ব্যানার উদ্ধার

ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি

রিয়াল মাদ্রিদে কী হয়েছিল, মুখ খুললেন আলোনসো

অনিশ্চয়তার মাঝেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস

বিশ্বকাপের পর এবার ক্লাব ফুটবলেও বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলার

কীভাবে আর্জেন্টিনার কাছে এসেছিল ফকল্যান্ডের ব্যানার, পুরো ঘটনা প্রকাশ

ফিফা সভাপতিকে প্রত্যাহারের পক্ষে প্রথম মুখ খুলল যে দল

দাম বেড়েছে বিশ্বকাপজয়ীদের

জটিলতা এড়াতে লিগে দল বাড়িয়েছে বাফুফে