হোম > খেলা > ফুটবল

ভিনিসিয়ুসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

ভিনির গোলে এগিয়ে গেল ব্রাজিল। ছবি: এএফপি

কী দারুণ ফর্মেই না আছেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে সপ্তম মিনিটে তাঁর গোলেই এগিয়ে গিয়েছে ব্রাজিল।

স্কটল্যান্ডের বিপক্ষে এই গোলটির মাধ্যমে অনন্য এক ক্লাবে নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করলেন তিনি। এর আগে ১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ বিশ্বকাপে দুই কিংবদন্তি রোনালদো ও রিভালদো এই কৃতিত্ব দেখিয়েছিলেন। ইতিহাসে আগের তিনবার যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার এমনটা করেছেন, প্রতিবারই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে সেলেসাওরা। এবারও কি তা–ই হবে। ভিনিসিয়ুস জুনিয়র তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছেন।

ম্যাচের সপ্তম মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বল পাস দিতে গিয়ে কিছুটা দ্বিধায় পড়ে যান স্কটিশ ডিফেন্ডার ম্যাককেনা। তাঁর এই অলসতার সুযোগে ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড রায়ান চমৎকার একটি ব্লক করেন। বল ছিটকে বাঁ দিকে ফাঁকায় চলে গেলে তা পেয়ে যান ভিনিসিয়ুস। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গান পজিশন ছেড়ে সামনে এগিয়ে এলেও ঠান্ডা মাথায় তাঁকে পরাস্ত করে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা। এর আগে মরক্কোর বিপক্ষে ম্যাচেও স্কটল্যান্ডের ডিফেন্ডার গ্র্যান্ট হ্যানলি ঠিক একইভাবে বল নিয়ে গড়িমসি করে গোল উপহার দিয়েছিলেন।

জয়ে ‘তৃপ্ত’ আনচেলত্তি নেইমারকে নিয়ে যা বললেন

ঘুরে দাঁড়ানো জয়ে নকআউটে মরক্কো

নেইমারের ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

অবশেষে মাঠে নামলেন নেইমার

ভিনিসিয়ুস ঝলকে দুই গোল নিয়ে বিরতিতে ব্রাজিল

ব্রাজিলের ম্যাচ ঝড়ে স্থগিত হলে মরক্কো-হাইতি ম্যাচের কী হবে

নকআউটে সুইজারল্যান্ড-কানাডা, অপেক্ষায় বসনিয়া

শুরুর একাদশে নেই নেইমার, মাঠে নামবেন কখন

নকআউটে জার্মানির সঙ্গী হবে কোন কোন দল

হতাশার ড্রয়ের পরও প্রত্যয়ী ইংল্যান্ড