হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে সেমিতে ইরান

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল জাপান। কিন্তু দ্বিতীয়ার্ধে উজ্জীবিত ইরানের সামনে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের গোলে ২-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকে বিদায় নিল টুর্নামেন্টের সর্বোচ্চ ৪ বারের চ্যাম্পিয়ন জাপান। 

আজ কাতারের আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ২৮ মিনিটে জাপানকে এগিয়ে দেন হিদেমাসা মোরিতা। সেই ব্যবধান ধরে রেখে দ্বিতীয়ার্ধ শেষ করে তারা। তবে ৫৫ মিনিটে ইরানকে সমতায় ফেরান মোহাম্মদ মোহেবি। ম্যাচ জমে ওঠে শেষ মুহূর্তে। দুই দল যখন অতিরিক্ত সময়ে ক্ষণ গুণছে তখনই পেনাল্টি পায় ইরান। 

হোসেন কানানিকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন জাপানিজ ডিফেন্ডার কো ইতাকুরা। নির্ধারিত সময়ের সঙ্গে যোগ করা ষষ্ঠ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলের ব্যবধানটা ২-১ করেন ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবক্স। এরপর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি জাপানের। 

এশিয়ান কাপের দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন ইরান। যতবার তারা ফাইনালে উঠেছে জিতেছে শিরোপা। তবে শেষবার ফাইনাল খেলেছে ১৯৭৬ সালে। সেমিতে ইরান প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কাতার বা উজবেকিস্তানকে। আজ রাতে শেষ চার নিশ্চিতের আশায় মুখোমুখি হবে এই দুই দল। 

গতরাতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। শেষ চারে তাদের প্রতিপক্ষ তাজিকিস্তানকে হারানো জর্ডান।

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’

বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই

বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামছে রিয়াল

বাংলাদেশ-ভিয়েতনাম ফুটবল ম্যাচ দেখবেন কোথায়

‘ইরানের বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম’

ফ্রান্সের ফুটবলে তুলকালাম, ২৭ খেলোয়াড়ের ২৪ জনকেই লাল কার্ড

ফ্রান্সের জন্য ইউরোপের বড় এক ক্লাবকেও ফিরিয়ে দিয়েছেন জিদান

‘রেফারির ১০ বিতর্কিত সিদ্ধান্তের সুবিধা পেয়েছে বার্সেলোনা’

সাফজয়ী রোনান-মিঠুদের ১ লাখ টাকা করে দিল সরকার

সাফ খেলতে ভারতে যাবে না পাকিস্তান