হোম > খেলা > ফুটবল

ফুঁ দিয়েই গোলের লড়াই, ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শুরু হচ্ছে ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ। ছবি: আকিজ পাইপস

ফুটবল বিশ্বকাপের আবহে দেশের ফুটবলপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন নিয়ে এসেছে আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড আকিজ পাইপস। এক সংবাদ সম্মেলনে ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের আবেগ ও উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় আকর্ষণ এর অভিনব খেলার নিয়ম। প্রচলিত ফুটবলের মতো পায়ে নয়, বরং মুখের ফুঁ দিয়েই নিয়ন্ত্রণ করতে হবে বল। আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে বলকে নিয়ন্ত্রণ করবেন এবং কৌশলের মাধ্যমে প্রতিপক্ষের গোলপোস্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সহজ ও মজাদার এই নিয়মের কারণে যে কেউ স্বতঃস্ফূর্তভাবে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি বিশেষভাবে সাজানো ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। প্রতিযোগিতার পাশাপাশি দর্শকদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

ক্যাম্পেইনের লক্ষ্য সম্পর্কে আকিজ পাইপসের চিফ অপারেটিং অফিসার পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ‘আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। এর মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’

আকিজ গ্রুপের হেড অব ব্র্যান্ড মো. ছাকিবুল শাহিন বলেন, ‘এটি কেবল একটি ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, বরং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উন্মাদনাকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ দিতেই আমরা এমন আয়োজন করেছি। ক্যারাভ্যানের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে এই নতুন অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই, কারণ একটি শক্তিশালী ব্র্যান্ড মানুষের আবেগ ও সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই বেড়ে ওঠে।’

বাড়তি সুবিধা নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে নামবে ইংল্যান্ড

বিপিসি ফুটবলের শিরোপা জিতল করতোয়া সিটি

বিশ্বকাপে আরও দল বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা

সেমিফাইনালে আর্জেন্টিনা মানেই ফাইনাল

সেমিফাইনালের আগে আর্জেন্টিনার উদ্‌যাপনে যুদ্ধের আমেজ

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন সেনেগালের কোচ

সেমিফাইনালে প্রতিপক্ষ যে-ই হোক, কিছু যায় আসে না: আর্জেন্টিনার কোচ

কোন নিয়মে লাল কার্ড দেখলেন সুইজারল্যান্ডের ফুটবলার

পারফরম্যান্সই জবাব আফ্রিকার

আর্জেন্টিনাকে হারাতে গিয়ে নিজেই হারলেন সেই ইউটিউবার