হোম > খেলা > ফুটবল

রিয়ালের জয়ের ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক

ক্রীড়া ডেস্ক    

কানসেলোর একটি চ্যালেঞ্জ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ছবি: সংগৃহীত

ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের জয়ের ম্যাচে আলোচনায় রেফারির সিদ্ধান্ত। বার্সেলোনার জোয়াও কানসেলোর একটি চ্যালেঞ্জ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইয়ান দিয়োমান্দের পায়ে পা মাড়ানোর ঘটনায় কানসেলোকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল বলে মনে করছেন রেফারি বিশ্লেষকরা।

তবে তাঁদের মতে, সরাসরি লাল কার্ড দেখানোর মতো অপরাধ করেননি কানসেলো। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ৬০তম মিনিটে দিয়োমান্দের সঙ্গে চ্যালেঞ্জে জড়ান এই ডিফেন্ডার। এ সময় কানসেলোর পা দিয়োমান্দের পায়ে লাগে। এতে পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন রিয়াল তারকা। তবে ঘটনাটিতে কোনো কার্ড দেখাননি রেফারি।

এএস ও রেডিও কাদেনা সেরের রেফারিং বিশ্লেষক ইতুরালদে গঞ্জালেসের মতে, কানসেলোকে হলুদ কার্ড দেখানো উচিত ছিল। তবে ঘটনাটি ভিএআরের হস্তক্ষেপের মতো নয় বলেও মনে করেন তিনি।

ইতুরালদে বলেন, ‘এটি এমন কোনো ঘটনা নয়, যেখানে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপ প্রয়োজন। এটি স্পষ্টতই হলুদ কার্ডের অপরাধ এবং খেলোয়াড়কে সতর্ক করা উচিত ছিল।’

ঘটনাটিকে সরাসরি লাল কার্ড দেখানোর মতো গুরুতর মনে করছেন না ইতুরালদে, ‘তবে এটি এমন কোনো স্পষ্ট পা মাড়ানোর ঘটনা নয়, যেখানে প্রতিপক্ষের পায়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, এটি হলুদ কার্ডের অপরাধ।’

রেফারিংসংক্রান্ত বিতর্ক বিশ্লেষণকারী ওয়েবসাইট আর্কিভো ভিএআরও একই মত দিয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, দিয়োমান্দের বিপক্ষে কানসেলোর চ্যালেঞ্জে সরাসরি লাল কার্ড দেখানোর প্রয়োজন ছিল না।

ওয়েবসাইটটির বিশ্লেষণে বলা হয়েছে, ‘কানসেলো পায়ের তলা দিয়ে চ্যালেঞ্জটি করেছিলেন, তবে অতিরিক্ত চাপ প্রয়োগ করেননি। এর ফলে প্রতিপক্ষের পায়ের পেছনের পেশির অংশে ঘষা লেগে ক্ষত সৃষ্টি হয়।’

ব্যালন ডি’অরের বিজয়ী নিয়ে ভুল তথ্যের হিড়িক

এল ক্লাসিকোতে বার্সার হারের কারণ কী

রাউলকে ছাড়িয়ে নতুন উচ্চতায় এমবাপ্পে

ক্লাসিকোয় হারের রাতে সুখবর পেল বার্সা

মেসিকে বসিয়ে রাখার ব্যাখ্যা দিলেন কোচ

এল ক্লাসিকোর আগমুহূর্তে রিয়ালের বড় ধাক্কা

বাংলাদেশের সাফ মিশন শুরু, হামজা আসবেন কবে

এল ক্লাসিকোর আগে রিয়ালের তিন ফুটবলারকে নিয়ে সতর্ক বার্সা

বিশ্বকাপে বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আর্জেন্টিনার ফুটবলার

বার্সার জার্সিতে অভিষেকের অপেক্ষায় ইসরায়েলি বিস্ময় বালক