হোম > খেলা > ফুটবল

নারী ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ফিলিপাইন-কোরিয়াও

ক্রীড়া ডেস্ক    

নারী ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে উত্তর কোরিয়া। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, অস্ট্রেলিয়া—এই চার দল আগেই কেটেছে ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের টিকিট। আজ ফিলিপাইন, উত্তর কোরিয়াও জায়গা করে নিল বিশ্বকাপের মূল পর্বে। দুটি দলই সহজ জয় পেয়েছে।

নারী এশিয়ান কাপের সেমিফাইনালে ওঠায় দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, অস্ট্রেলিয়া উঠে গেছে নারী বিশ্বকাপের মূল পর্বে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দলও পেয়েছে দ্বিতীয় সুযোগ। আজ দিনের প্রথম প্লে-ইন ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ফিলিপাইন। অপর প্লে-ইন ম্যাচে উত্তর কোরিয়া খেলেছে চাইনিজ তাইপের বিপক্ষে। ৪-০ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছে উত্তর কোরিয়া।

রোবিনা স্টেডিয়ামে উজবেকিস্তান-ফিলিপাইন ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে দুটি গোল করে ফিলিপাইন। ৪৭ ও ৫২ মিনিটে গোল দুটি করেন অ্যাঞ্জেলা বেয়ার্ড ও জ্যাকলিন সাওসিকি। দুটিতেই অ্যাসিস্ট করেন জায়েল মেরি গায়। আর একই মাঠে অপর প্লে-ইন ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে হ্যাটট্রিক করেন হংকং সংকং-ওকে। ৩২, ৪৯ ও ৬৮ মিনিটে গোল তিনটি করেছেন তিনি। ৫২ মিনিটে অপর গোল করেন কিম কিয়ং ইয়ং।

সবশেষ ২০২২ সালে ভারতে অনুষ্ঠিত নারী এশিয়ান কাপে দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চীন। তবে এই দল দুটিই এবার সেমিফাইনালে বাদ পড়েছে। জাপান ২০১৪ ও ২০১৮ সালে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। দুইবারই তাদের কাছে হেরে শিরোপা খুইয়েছে অস্ট্রেলিয়া। এবারও সেই অস্ট্রেলিয়াকে পেল জাপান। আগামী পরশু সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় হবে নারী এশিয়ান কাপের অস্ট্রেলিয়া-জাপান ফাইনাল।

নারী ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ এখনো উজবেকিস্তান এবং চায়নিজ তাইপের রয়েছে। তাদের খেলতে হবে আন্ত:মহাদেশীয় প্লে-অফ। ছয় মহাদেশের ১০ দল অংশ নেবে। সেরা তিন দল জায়গা করে নেবে বিশ্বকাপে।

আগামী বছরের জুন–জুলাইয়ে ব্রাজিলে ৩২ দল নিয়ে হবে দশম নারী বিশ্বকাপ। এএফসি থেকে ছয় দল অংশ নেবে। অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, উত্তর কোরিয়া—এই ছয় দল এশিয়ান কাপ থেকে এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

ঈদ লাগছে মনে, ঈদ মোবারক: হামজা

বাংলাদেশ দলে দেশি-প্রবাসীদের একই গল্প: জামাল

ব্রাজিল-কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের শক্তিশালী দল ঘোষণা

নেইমারের দুঃসময় কাটবে কবে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইরানের গুরুতর অভিযোগ

‘যুক্তরাষ্ট্রকে বর্জন করবে ইরান, কিন্তু বিশ্বকাপ নয়’

ফুটবলের আমেজে ঈদের ছুটি

গুয়াতেমালার বিপক্ষে আর্জেন্টিনার অধিনায়ক মেসি, আরও যাঁরা আছেন

কোয়ার্টার ফাইনালে রিয়াল-পিএসজির সামনে বড় চ্যালেঞ্জ

নিউক্যাসলকে ৭ গোল দিয়ে বাস্তবতা দেখালেন বার্সা কোচ