হোম > খেলা > ফুটবল

মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ মারুফুল হক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মারুফুল হক। ফাইল ছবি

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। গত জানুয়ারিতে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পাঠানো হয়। বাফুফে সেই আমন্ত্রণ গ্রহণ করলেও জাতীয় দল নয়, বরং অনূর্ধ্ব–২৩ দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

অনূর্ধ্ব–২৩ দলের প্রধান কোচ হিসেবে থাকবেন মারুফুল হক। বর্তমানে অবশ্য আবাহনী লিমিটেডের ডাগআউটে আছেন তিনি। ২৩ মে শেষ হবে লিগ। চার জাতির টুর্নামেন্ট চলবে ১–১০ জুন।

অনূর্ধ্ব–২৩ দল সর্বশেষ খেলেছিল অনূর্ধ্ব–২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। ভিয়েতনামে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে কোচ ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। যদিও জ্বরের কারণে কোনো ম্যাচেই ডাগআউটে দাঁড়াতে পারেননি তিনি।

চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ, মালদ্বীপসহ খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

পেশাদার ফুটবলে প্রথমবার সিটি ক্লাব, চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি

আফ্রিকান শক্তি হিসেবে নিজেদের দেখাতে চায় ব্ল্যাক স্টাররা

ধাক্কা মেরে লাল কার্ড দেখায় অধিনায়ককে ঘুষি আর্জেন্টাইন গোলরক্ষকের

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেদারল্যান্ডসের ফুটবলারও

বিশ্বকাপের অর্থ-পুরস্কার বাড়াচ্ছে ফিফা

ঘরোয়া ফুটবলে বিদেশি কোটায় নতুন প্রস্তাব

লিভারপুলের হয়ে সালাহর শেষটা কি হয়েই গেল

চেকিয়ার আছে অদম্য জেদ

ক্লাব বেঁচে থাকলে খেলোয়াড়েরা বেঁচে থাকবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দোরিয়েলতনের গোলে ব্রাদার্সকে হারাল কিংস