হোম > খেলা > ফুটবল

মেসি কি আরও একটি বিশ্বকাপ খেলবেন

ক্রীড়া ডেস্ক    

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পুরো আলোই ছিল মেসির ওপর। দলের হয়ে সবকটি গোল করেন তিনি। ছবি: সংগৃহীত

ষষ্ঠ বিশ্বকাপ খেলা নিয়েই যেখানে অনেক শঙ্কা ছিল, সেখানে আরও একবার বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসিকে দেখতে চাওয়ার ইচ্ছাটা অসম্ভবের থেকেও যে বেশি কিছু সেটা বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নে দশ নম্বর জার্সিধারীও তাই দিলেন স্পষ্ট উত্তর।

আজ ভোরে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামেন মেসি। শুধু মাঠে নেমেই ক্ষ্যান্ত থাকেননি, হ্যাটট্রিক করে ম্যাচের পুরো আলো নিজের দিকে কেড়ে নেন আর্জেন্টিনার অধিনায়ক। ম্যাচ শেষে মিক্সড জোনে এক সাক্ষাৎকারে সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা জানতে চাওয়া হলে মেসি বলেন, ‘এটা একেবারেই সম্ভব না।’

আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বেশকিছু রেকর্ড নিজের দখলে নেন মেসি। মিরোস্লাভ ক্লোসের সঙ্গে তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ গোলের মালিক। দুজনের নামের পাশে শোভা পাচ্ছে সমান ১৬ গোল।

আলজেরিয়ার বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, ‘আমি যেমন আগেও বলেছি, সত্যি বলতে আমরা ভালো অবস্থায় আছি, প্রতিযোগিতার জন্য প্রস্তুত। এই দল সবসময়ই দেখিয়েছে যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, তারা কখনও হাল ছাড়ে না। প্রতিপক্ষ যেই হোক, তারা সবসময়ই ম্যাচে আধিপত্য করতে চায়।’

ম্যাচ জিতলেও আলজেরিয়ার বিপক্ষে লড়াই যে সহজ ছিল না সেটা মনে করিয়ে দিলেন মেসি, ‘প্রথমার্ধ সহজ ছিল না; প্রতিযোগিতা এখন আরও কঠিন হয়ে যাচ্ছে। পুরো বিশ্বকাপজুড়ে আমরা দেখেছি সব ম্যাচই খুব কাছাকাছি লড়াইয়ের, কেউই কিছু সহজে দেয় না।’

আপাতত মেসির সব মনোযোগ বিশ্বকাপ ঘিরে। শিরোপা ধরে রাখতে চায় তাঁর দল, ‘আমরা লড়াই করব এবং আমাদের সর্বোচ্চটা দেব।’

বাবার কবর, নিখোঁজ ভাই আর বিশ্বকাপের গোল, আয়মেনের জীবন যেন সিনেমা

লুকোচুরি বন্ধ করে বিশ্বের মেনে নেওয়া উচিত মেসিই সর্বকালের সেরা, বলছেন রোনালদো

হ্যাটট্রিক-রেকর্ডের রাতে বিশ্ব মিডিয়ায় মেসি বন্দনা

ইংল্যান্ডের অহংকার নাকি ক্রোয়েশিয়ার আভিজাত্য

‘ষষ্ঠ বিশ্বকাপ খেলা রোনালদো শিশুদের জন্য আদর্শ’

জর্ডানের ‘আত্মঘাতী’ গোলের পর পেনাল্টি, অস্ট্রিয়ার সহজ জয়

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের ‘পাগলামি’র দৃশ্য

ম্যারাডোনা-রোনালদোদের ছাড়িয়ে মেসি যেখানে সবার ওপরে

রোনালদোর শেষের শুরু আজ

‘যখন ভালো অবস্থায় থাকি নিজেকে উজাড় করে দিই’, বলছেন মেসি