হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার অনুশীলনে নাটকীয়তা: গ্লাভস খুললেন মার্তিনেস, শেষে দিলেন ইতিবাচক বার্তা

ক্রীড়া ডেস্ক    

থাম্বস-আপে স্বস্তির খবর দিয়েছেন এই গোলরক্ষক। ছবি: সংগৃহীত

এমিলিয়ানো মার্তিনেসকে ঘিরে বিশ্বকাপ খেলতে যাওয়া আর্জেন্টিনার অনুশীলনে আবারও দেখা গেল উদ্বেগ ও স্বস্তির দোলাচল। ডান হাতের আঙুলের চোটের কারণে অনুশীলনের শুরু থেকেই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে নিয়ে ছিল বাড়তি নজর।

সুস্থ হয়ে উঠায় বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে দুই হাতে গ্লাভস পরে স্বাভাবিকভাবেই সেশন শুরু করেছিলেন মার্তিনেস। তবে কিছুক্ষণ পরই অস্বস্তিতে ভুগতে দেখা যায় অ্যাস্টন ভিলার এই গোলরক্ষককে। পরে গ্লাভস খুলে ফেলে অন্য গোলরক্ষকদের সঙ্গে ফুট-টেনিসে অংশ নেন তিনি।

চোটের কারণে কিছুটা অস্বস্তি থাকলেও পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে যায়। অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলেন মার্তিনেস। সেখানে তিনি থাম্বস-আপ দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, শঙ্কার কিছু নেই। সংক্ষেপে মার্তিনেস বলেন, ‘আমরা সবাই ভালো আছি।’

ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপে ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরার পর থেকেই এই চোটে ভুগছেন মার্তিনেস। এর আগে বৃহস্পতিবার তিনি প্রথমবার গ্লাভস পরে অনুশীলন করেছিলেন। শুক্রবারও একইরকমভাবে অনুশীলন চালিয়ে যান। আগের দিনের তুলনায় এদিন ডান হাত দিয়ে আরও বেশি বল ধরার চেষ্টা করেছেন তিনি।

অনুশীলনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। সেই সময় দেখা যায়, চোটের অস্বস্তিতে কিছুটা বিরক্ত হয়ে গ্লাভস খুলে ফেলেন মার্তিনেস। এরপর সতীর্থ গোলরক্ষকদের সঙ্গে ফুট-টেনিসে যোগ দেন। ওই সেশনে হেরোনিমো রুইয়ি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান গ্লাভস পরেই খেলছিলেন।

পরবর্তীতে অতিরিক্ত অনুশীলনের জন্য একাই জিমে চলে যান মার্তিনেস। যাওয়ার পথে সাংবাদিক গাস্তন এদুল তাঁর শারীরিক অবস্থা জানতে চাইলে আবারও হাতের ইশারায় থাম্বস-আপ দেখিয়ে আশ্বস্ত করেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক।

বিশ্বকাপ শুরু হলেও নিজেদের প্রথম ম্যাচের জন্য আরও তিন দিন অপেক্ষা করতে হচ্ছে আর্জেন্টিনাকে। ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৭ জুন ভোরে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচেই আর্জেন্টিনার একাদশে দেখা যেতে পারে মার্তিনেসকে।

তিন দেশের এক বালোগান

মরক্কো ম্যাচের আগে এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে ব্রাজিলকে

চেনা রেফারি দিয়েই শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

বাতাস ছাড়াই বিশ্বকাপের বল, আলোচনায় ‘ট্রাইওন্ডা’

বিশ্বকাপ ব্রাজিলে ফিরিয়ে আনতে জীবন বাজি রাখবেন নেইমার

নেইমারদের ম্যাচে থাকছে শামুক খাওয়ার ব্যবস্থাও

বিশ্বকাপের মাসকটের পোশাকে পুলিশ, টেরই পেল না মাদক কারবারি

বিশ্বকাপের কোচদের আয়ের হিসাব: সবার ওপরে আনচেলত্তি, স্কালোনি কোথায়

বদলে গেল আইভরি কোস্ট-ইকুয়েডর ম্যাচের রেফারি

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ড দলের সরঞ্জাম চুরি