হোম > খেলা > ফুটবল

র‍্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, পেছাল আর্জেন্টিনা-ব্রাজিলও

ক্রীড়া ডেস্ক    

সিঙ্গাপুরের বিপক্ষে হারে ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন বাংলাদেশের। ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ভালো খেলেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮১তম।

অবনমন হয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলের অবস্থানের। দুই দলেরই একধাপ করে অবনমন হয়েছে। দুই থেকে তিনে নেমে গেছে লিওনেল মেসিদের আর্জেন্টিনা। ভিনিসিয়ুস জুনিয়রদের দল ব্রাজিল পাঁচ থেকে নেমে গেছে ছয় নম্বরে। শীর্ষ পাঁচে সেরা চমক দেখিয়েছে ফ্রান্স। দুই ধাপ উত্তরণে শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের ফ্রান্স।

ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে উসমান-দেম্বেলেরা। এই পারফরম্যান্সের ছাপই পড়েছে ফ্রান্সের র‍্যাঙ্কিংয়ে। স্পেনকে পেছনে ফেলে ফ্রান্স উঠে গেছে এক নম্বরে। দুয়ে নেমে গেছে স্পেন।

শীর্ষ পাঁচের চার নম্বরে আছে ইংল্যান্ড। আগের র‍্যাঙ্কিংয়েও চার নম্বরে ছিল টমাস টুখেলের দল। আর এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোদের দল।

ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।

বাংলাদেশকে জিতিয়ে অসুস্থ মাকে উপহার

জিততে জিততে হেরে গেল বাংলাদেশ

এশিয়ান কাপে সাগরিকার ইতিহাস, থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

মানিকের গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

বাংলাদেশের দর্শকদের দারুণ কাজ তুলে ধরল সিঙ্গাপুরের সংবাদমাধ্যম

ইতালির মতো পরিণতি হয়েছিল আর্জেন্টিনা-ইংল্যান্ডেরও

ভারত কি পেয়ে গেল তাদের হামজা

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৪৮ দলের কারা কোন গ্রুপে

সেই ইতালি কোথায় হারাল