হোম > খেলা > ফুটবল

হামজাদের পছন্দের কোচ নিয়োগে সরকারের সহায়তা চেয়েছে বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আজ বৈঠক করেছে বাফুফে প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

জাতীয় দলের জন্য বাফুফের পছন্দের কোচ নিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে অর্থ। সেই বাধা দূর করতে এবার সরকারের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে বাফুফে প্রতিনিধি দল।

১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে কোচ চূড়ান্ত করার শেষ দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং সরকারি সম্পর্ক কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। বৈঠকে কোচের বেতন সংক্রান্ত আর্থিক সংকটের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে আমিনুল হক বলেন, ‘আমরা যে কোচকে ঠিক করব তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিড করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি।’

কোচ নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি জানান, ‘তাদের এখনো শর্ট লিস্টে রয়েছে। তবে আমরা এখনো ফাইনাল করিনি যে আসলে কাকে আমরা নেব। বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি সেখানে সম্ভাব্য সেরা যিনি হবেন আমরা যাতে তাকে আমরা আনতে পারি।’

আগামী কয়েক দিনের মধ্যেই বাফুফে আনুষ্ঠানিকভাবে তাদের কাঙ্ক্ষিত কোচের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

সম্মান না পেলে বিশ্বকাপ বয়কটের হুমকি ইরানের

থাইল্যান্ডে যাওয়ার আগে ধাক্কা, ভিসা পাননি দুই ফুটবলার

পিএসজির ফাইনাল ছাপিয়ে আলোচনায় পেনাল্টি বিতর্ক

কী চমক দেখাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে দুই ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টিনার ফুটবলার

‘ভারত চাইবে না আমরা হ্যাটট্রিক করি’

সমৃদ্ধ অতীত কি ফেরাতে পারবে উরুগুয়ে

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে দল ঘোষণা করল বাংলাদেশ

দুই দলের আক্রমণাত্মক লড়াইয়ে জিতবে কে

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই পাওয়া যাবে ৬১ লাখ টাকা