হোম > খেলা > ফুটবল

গোল করে কাঁদলেন আজারবাইজান অধিনায়ক, সমতায় বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গোল করে কাঁদলেন আজারবাইজান নারী দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

প্রিয়জন হারানোর বেদনা সব সময়ই কাঁদায়। আজারবাইজান অধিনায়ক সেভিঞ্জ জাফারজাদেও ব্যতিক্রম নন। মাকে তিনি হারিয়েছেন ৫ বছর আগে৷ হৃদয় থেকেও অবশ্য হারিয়ে দেননি। জাতীয় স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ যেমন বাংলাদেশের বিপক্ষে গোল করে খানিকটা উচ্ছ্বাসে ভাসলেও পরে তাঁর চোখ দিয়ে গড়িয়ে এলো জল।

কারণটা বুঝতে আর বেশি অপেক্ষা করতে হয়নি। গোল করেই ডাগআউটে থাকা এক সতীর্থকে টি-শার্ট আনার নির্দেশ দেন জাফারজাদে। সেই টি-শার্টে লেখা ছিল, ‘মায়েরা কখনো মরে না। তুমি সবসময় আমার হৃদয়ে আছ মা।’ সতীর্থদের নিয়ে টি-শার্টটি ক্যামেরার সামনে ধরতেই অঝোরে কাঁদতে শুরু করেন জাফারজাদে। মাকে উৎসর্গ করা তাঁর গোলটি এসেছে ম্যাচের ১৯ মিনিটে। ইসরা মানিয়ের ক্রসে দারুণ এক হেডে জাল খুঁজে নেন তিনি।

পিছিয়ে যাওয়ার পর আরও তেতে ওঠে বাংলাদেশ। সেই চেষ্টা সফলতায় রূপ নেয় ৩৪ মিনিটে। স্বপ্না রানীর করা কর্নার আজারবাইজান গোলরক্ষক আইতাজ শারিফোভা ফিস্ট করে ফিরিয়ে দিলেও ফিরতি শটে দুর্দান্ত এক গোল করেন মারিয়া মান্দা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর প্রথম গোল। সেই গোলে ১-১ ব্যবধানের সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বেড়েই চলেছে মেসির ৯০০ গোলের অপেক্ষা, পারবেন কবে

হ্যাটট্রিকে ৫৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রিয়াল তারকা

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে না ইরান

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প-ফিফা প্রেসিডেন্টের কী কথা হয়েছে

বাংলাদেশ ম্যাচের আগে চেনা ছন্দে হামজা

আত্মবিশ্বাসী সিটির সামনে আজ ‘আন্ডারডগ’ রিয়াল

নিউক্যাসলের সঙ্গে ড্র করেও খুশি বার্সা কোচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখবেন কীভাবে

নারী ফুটবলারদের দেশে ফিরতে বলল ইরান

অস্ট্রেলিয়ার হোটেল থেকে পালান ৫ ইরানি নারী ফুটবলার, ফেঁসে যান একজন