হোম > খেলা > ফুটবল

আমাকে কলঙ্কিত করা হয়েছে, ধর্ষণের অভিযোগ নিয়ে হাকিমি

ক্রীড়া ডেস্ক    

ধর্ষণের অভিযোগ উঠার পর থেকেই হাকিমির জীবনে সেটার প্রভাব পড়েছে। ছবি: সংগৃহীত

নিজের প্রতি আনীত ধর্ষণের অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন আশরাফ হাকিমি। আলোচিত ইস্যুতে আরও একবার মুখ খুললেন এই তারকা ডিফেন্ডার। জানালেন, ধর্ষণের অভিযোগ এনে তাকে কলঙ্কিত করা হয়েছে।

ক্যানাল প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে হাকিমি বলেন, ‘আমি অতীতে কখনই এতটা ক্ষতির শিকার হইনি। আমার জন্য এটা কঠিন সময় ছিল এবং এখনও আছে। কারণ আপনি মিথ্যার পর মিথ্যা লিখলে সেটা আমার পরিবারের জন্য কষ্ট হয়ে দাঁড়ায়। আমার বাচ্চারা এখনও ছোট। তারা ইন্টারনেট ব্যবহার করতে জানে না। কিন্তু একদিন তারা এই বিষয়টি জানতে পারবে। এমন মিথ্যা সংবাদ দেখা তাদের এবং আমার জন্য সুখকর হবে না। আমি কারও কাছে এটি কামনা করব না।’

হাকিমির দাবি, তাকে ব্ল্যাকমেইল করতেই ধর্ষণের নাটক সাজানো হয়েছে, ‘আমি জানি যেসব অভিযোগ করা হয়েছিল সেসব মিথ্যা। আমি জানি আমি কেমন মানুষ। আমি কিছুই করিনি এবং কখনই সেটা আমাকে দিয়ে হবে না। বিষয়টি নিয়ে আমি সবসময় পুলিশের নজরে ছিলাম। এমনকি ঘটনার বর্ণনা দেওয়ার জন্য তাদের সাথে কথাও বলেছিলাম। তাদের কাছে আমার ডিএনএ আছে। একজন ফুটবলার হিসেবে আমি জানি আমাকে কোন ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়। উদাহরণস্বরূপ, মেয়েরা আমাদের কাছে আসে। আমাকে আসলে ব্ল্যাকমেইল করা হয়েছে। আমরা ফুটবল জগতের মানুষ। এজন্য অনেক মানুষ এটার সুবিধা নিতে চায়।’

অভিযোগ উঠে, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি স্ত্রী–সন্তানদের অনুপস্থিতিতে বাসায় এক নারীকে ডেকে আনেন হাকিমি। এরপর জোর পূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। পরবর্তীতে বন্ধুর সহায়তায় হাকিমির কাছ থেকে উদ্ধার হন ওই নারী। বিষয়টি পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন তিনি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি নিয়ে সেই নারী আনুষ্ঠানিক অভিযোগ করতে না চাইলেও কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন। গত মাসের শুরুর দিকে বার্তা সংস্থা এএফপি জানায়, মরক্কান ফুটবলারের বিচার দাবি তুলেছেন ফ্রান্সের কৌঁসুলিরা। যদিও বিষয়টি নিজের মতো করে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন বলে জানিয়েছেন হাকিমি।

গ্রুপ পর্বের ভুল শুধরে শিরোপায় চোখ বাংলাদেশের

বিশ্বকাপে আরও চার বিকল্প খেলোয়াড় প্রস্তুত রাখছে আর্জেন্টিনা, তাঁরা কারা

এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া

‘বিশ্বকাপ শুরুর আগেই ফিট ইয়ামালকে পাবে স্পেন’

বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কি মাঠে বসে দেখবেন দি মারিয়া

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ পানির বোতল

আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া

ফ্রান্সই বিশ্বকাপের সবচেয়ে দামি দল

বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিতে সাইকেলেই পাড়ি দিয়েছেন ১৭ হাজার কিলোমিটার

সান মারিনোকে হালকাভাবে দেখছেন না হামজা