হোম > খেলা > ফুটবল

সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মরিনিয়ো

ক্রীড়া ডেস্ক    

সংবাদ সম্মেলনে জোসে মরিনিয়ো। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ফিরেই নিজের চিরচেনা রসিকতা ও আত্মবিশ্বাসী ভঙ্গির পরিচয় দিলেন জোসে মরিনিয়ো। এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকদেরই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পর্তুগিজ কোচ।

স্প্যানিশ লা লিগায় রিয়ালের নতুন মৌসুম শুরু হবে আগামীকাল দিবাগত রাত দেড়টায়; প্রতিপক্ষ এস্পানিওল। সেই ম্যাচ দিয়েই দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের হয়ে প্রথম অফিসিয়াল ম্যাচে ডাগআউটে বসবেন মরিনিয়ো। প্রাক-মৌসুমে অবশ্য কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তাঁর দল।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, এস্পানিওলের বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত করেছেন কি না এবং খেলোয়াড়দেরও তাঁদের অবস্থান জানিয়ে দিয়েছেন কি না।

জবাবে হাসতে হাসতে মরিনিয়ো বলেন, ‘ঘোষণা করার আগে একাদশের খবর বের করতে তোমাদের মধ্যে কার সোর্স বেশি শক্তিশালী, সেটাই দেখা যাক।’

একাদশ নিয়ে এরপর মরিনিয়ো বলেন, ‘আগামীকাল কারা খেলবে, খেলোয়াড়েরা ইতিমধ্যেই তা জানে। আমি এমন কোচ নই, যিনি তথ্য লুকিয়ে রাখেন।’

তবে নিজে থেকে একাদশ প্রকাশ করবেন না বলেও পরিষ্কার করে দেন মরিনিয়ো। তিনি বলেন, ‘আমি নিজে একাদশ প্রকাশ করব না। তবে হয়তো কয়েক ঘণ্টার মধ্যেই তোমরা তথ্যটি জোগাড় করে ফেলতে পারবে।’

রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদে ফেরার পর এটাই ছিল মরিনিয়োর প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলন। সেখানে একাদশের পাশাপাশি আরও বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়ালে নতুন অধ্যায়ের প্রতিযোগিতামূলক পথচলা শুরুর অপেক্ষায় এই কোচ।

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন

‘আমাকে এমনভাবে ঘৃণা করে, আমি যেন তাদের শত্রু’