হোম > খেলা > ফুটবল

১১ ম্যাচের নিষেধাজ্ঞা আর্জেন্টাইন গোলরক্ষকের

নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন নাহুয়েল গুজমান। কিন্তু ক্ষমা চেয়েও পার পেলেন না আর্জেন্টাইন গোলরক্ষক। নিজের অপরাধের শাস্তি হিসেবে তাই ১১ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেক্সিকান লিগের ক্লাব টাইগ্রেসের গোলরক্ষক। 

এক বিজ্ঞপ্তি দিয়ে গতকাল শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকান ফুটবল ফেডারেশন (এফএমএফ)। বিবৃতি লিখেছে, ‘ম্যাচে অখেলোয়াড়ি আচরণ করায় টাইগ্রেসের খেলোয়াড় গুজমানকে ১১ ম্যাচ নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা করা হয়েছে।’ ক্লাব টাইগ্রেস অবশ্য জানিয়েছে, এর বিরুদ্ধে আপিল করবে তারা। 

গুজমান যে অপরাধের জন্য শাস্তি পেয়েছেন তা হলো—লিগা এমএতে নিজেদের সবশেষ ম্যাচে প্রতিপক্ষ মন্টেরির গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা এবং তাঁর সতীর্থদের দিকে লেজার মারেন তিনি। গত ১৪ এপ্রিলের ম্যাচটিতে টাইগ্রেসের গোলবারের নিচে ছিলেন না গুজমান। চোটের কারণে তাঁকে বেঞ্চে থাকতে হয়েছে। নিজেদের স্ট্যান্ড থেকে সতীর্থদের সমর্থন দেওয়ার এক ফাঁকেই সেদিন প্রতিপক্ষের খেলোয়াড়দের বিরক্ত করেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক। সেদিন দুই দলের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল। 

গুজমানের এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পরে ক্ষমা চান আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে ৬ ম্যাচ খেলা এই গোলরক্ষক। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত লিওনেল মেসিদের সঙ্গে এই ম্যাচগুলো খেলেন তিনি। সেদিন তাঁর এমন কাণ্ডে বিরক্ত হয়ে একটা পর্যায়ে গুজমানকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছিলেন মন্টেরির গোলরক্ষক আন্দ্রাদা। সেই মন্তব্যের জন্য তিনিও শাস্তি পেয়েছেন। তিনি অবশ্য শুধু জরিমানাতেই পার পেয়েছেন।

বিশ্বকাপে সুইডেনের কাছে হেরে বরখাস্ত তিউনিসিয়া কোচ

তাহলে এই কারণে বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পাচ্ছেন না ইয়ামাল

ভিএআর স্টুডিওর দিকে রেফারির বিতর্কিত ইশারা, বিশ্বকাপে নতুন ঝড়

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক: কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আর্জেন্টিনার শিরোপার স্মৃতিতে মিশে থাকা সেই রেফারির গল্প

আর্জেন্টিনার প্রথম ম্যাচ ঘিরে কানসাসে উৎসবের আমেজ

উয়েফা সভাপতিকে ধুয়ে দিয়েছে বিশ্বকাপের ১৩ দল

গোল করে ফুটবলারের ক্ষমা চাওয়ার ঘটনা ভাইরাল

কোচের বাজিতে গোলপোস্টে বাজিমাত

অচেনা কেপ ভার্দে কি চমকে দেবে স্পেনকে