হোম > খেলা > ফুটবল

বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানক দল। ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে পাকিস্তান। প্রথম ম্যাচে হারের পর কঠিন সমীকরণের সামনে দলটি। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তানের জন্য মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা বাঁচা-মরার লড়াই।

দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পাকিস্তান ও মালদ্বীপ। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা মালদ্বীপও চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে ফাইনালের সঙ্গে তুলনা করেছেন মালদ্বীপের কোচ ইস্তভান আরবানি। তাঁর মতে, পাকিস্তানের সামনে আগামীকালের ম্যাচ ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রথম দিন থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। অন্য কোনো ম্যাচ নয়, আপাতত পাকিস্তানের বিপক্ষেই সব মনোযোগ মালদ্বীপের।

এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে ইতিমধ্যে চাপে রয়েছে দলটি। আগামীকাল হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে ভুটানের। তবে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে শ্রীলঙ্কা।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে সাফের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

আর্জেন্টিনায় ফেরা হচ্ছে না মেসির

‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

অকালপ্রয়াত ফুটবলারকে নিয়ে স্পেনের কোচের আবেগঘন বার্তা

মেসি-পরবর্তী আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম কত

ইব্রাহিম গোল করবেন ভাবেননি বাংলাদেশ কোচ

বিশ্বনাথকে পরের ম্যাচেও স্ট্রাইকার হিসেবে খেলাতে চান ডুলি

রোনালদোর বিদায়ে পর্তুগালের আবেগঘন বার্তা