হোম > খেলা > ফুটবল

কোয়ার্টার ফাইনালেও কি মিসর ম্যাচের পুনরাবৃত্তি করবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    

কোয়ার্টার ফাইনালে মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ছবি: সংগৃহীত

শেষ ষোলোতে নাটকীয় জয়ের পর এবার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ছক কষছে আর্জেন্টিনা। দলীয় পরিবেশও অনেকটাই বদলে গেছে। যে হতাশা, চাপ ও আবেগ শেষ ষোলোর ম্যাচ শেষে খেলোয়াড়দের মুখে ফুটে উঠেছিল, তার জায়গায় এখন আত্মবিশ্বাস আর স্বস্তির ছাপ।

বৃহস্পতিবারের অনুশীলনে আর্জেন্টিনার ফুটবলারদের দেখা গেছে হাস্যোজ্জ্বল ও নির্ভার মেজাজে। সেই ইতিবাচক আবহেই কোয়ার্টার ফাইনালের পরিকল্পনা সাজাচ্ছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ওই অনুশীলনে একাদশ পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। অর্থাৎ মিসর ম্যাচের শুরুর একাদশ নিয়েই কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামতে পারে আর্জেন্টিনা।

প্রতিবেদনে বলা হয়, দুটি পজিশন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাইটব্যাক হিসেবে নাউয়েল মলিনা নাকি গনসালো মন্তিয়েল খেলবেন, সে বিষয়ে ভাবছেন স্কালোনি। পাশাপাশি আক্রমণভাগ নিয়েও সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। শুরুর একাদশে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস খেলবেন, সেটাই এখন স্কালোনির ভাবনার বিষয়।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মলিনা ও আলভারেস নিজেদের সেরাটা দেখাতে পারেননি। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল আলাদাভাবে নজর কেড়েছেন। মার্তিনেসও ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শেষ গোলে নিখুঁত অ্যাসিস্টও করেন এই স্ট্রাইকার। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে তাঁর শুরুর একাদশে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে।

সেমিফাইনালে ওঠার মিশনে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, তার আগে শেষ মুহূর্তের অনুশীলনে একাদশ নিয়ে যাচাই-বাছাই করবেন স্কালোনি। অনুশীলনেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। মিসর ম্যাচ থেকে সর্বোচ্চ এক কিংবা দুটি পরিবর্তন আনতে পারেন মেসিদের প্রধান শিক্ষক।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেস; নাউয়েল মলিনা অথবা গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক অ্যালিস্তার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস অথবা লাউতারো মার্তিনেস।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন সাদিও মানে

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিসরের ফুটবলাররা

‘হেরে যাওয়া লোকেরাই সব সময় কাঁদে’

আর্জেন্টাইন রেফারির দিকে অভিযোগের আঙুল মরক্কো কোচের

এমবাপ্পেদের জয় উদ্‌যাপনে একজনের মৃত্যু

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টিকে রইলেন কেবল দুজন

এমবাপ্পেকে নিয়ে যে ভাইরাল পোস্ট ডিলিট করলেন হালান্ড

কেন পেনাল্টি মিস, ব্যাখ্যা দিলেন এমবাপ্পে

আর্জেন্টিনা ফাইনালে উঠলে বিপাকে পড়তে পারেন মেসি

একতার জোরে স্পেন অপ্রতিরোধ্য