হোম > খেলা > ফুটবল

এক ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এক ম্যাচ খেলেই সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: বাফুফে

এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই লড়াইয়ে পাকিস্তানের হারই বাংলাদেশের সেমিফাইনালের টিকিট কেটে দিয়েছে।

পাকিস্তানকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। ম্যাচের দ্বিতীয় মিনিটেই বিশালের গোলে এগিয়ে যায় তারা। সেই গোল নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে। এর ফলে ভারতও সেমিফাইনাল নিশ্চিত করেছে।

এনিয়ে গ্রুপ পর্বে দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিল পাকিস্তান। এর আগে তাদের ২–০ গোলে হারায় বাংলাদেশ। দুটো গোলই করেন রোনান সুলিভান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। অপর গ্রুপে সেমিফাইনালে উঠেছে নেপালও।

১ এপ্রিল হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল।

তিন গোলেই হারল বাংলাদেশ

তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

হামজাকে নিয়ে অনিশ্চয়তা কাটল, গোলকিপিংয়ে চমক

ফুটবল খেলা দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী ও তাঁর কন্যা

বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রি শুরুর সময় জানাল ফিফা

বাড়তি চাপ সামলে ইতালি কি জায়গা করে নিতে পারবে বিশ্বকাপে

ব্রাজিল-ম্যাচের আগে এমবাপ্পের বিস্ফোরক মন্তব্য

রিয়ালের জালে ৬ গোল দিয়ে সেমিতে এক পা বার্সেলোনার

হামজাদের নিয়ে ২৫ বছর পর ভিয়েতনামের সামনে বাংলাদেশ

শিরোপা হাতছাড়া হওয়ায় ক্রীড়া আদালতে আপিল করল সেনেগাল