হোম > খেলা > ফুটবল

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। ছবি: বাফুফে

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ঢাকায় আগমনকে ঘিরে ব্যস্ততা দেখা গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তবে কোনো আনুষ্ঠানিক সফরে নয়, মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ট্রানজিটের জন্য আজ দুপুর পৌনে একটায় ঢাকায় অবতরণ করেন ফিফা সভাপতি। ঘণ্টা দুয়েক থেকে ভুটানে যাবেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর ভিআইপি লাউঞ্জে অবস্থান করেন ইনফান্তিনো। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা। অল্প সময়ের এই যাত্রাবিরতিতে ফিফা সভাপতিকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল বাফুফে।

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট না থাকায় ঢাকায় বিরতি নিতে হয়েছে ইনফান্তিনোকে। ফলে তাঁর এই সফরে বাংলাদেশে ফুটবলবিষয়ক কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এর আগে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপ চলাকালে ইনফান্তিনোর সঙ্গে বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবারের ঢাকা যাত্রাবিরতিতে বাফুফে সভাপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ হলো বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে।

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন

‘আমাকে এমনভাবে ঘৃণা করে, আমি যেন তাদের শত্রু’