হোম > খেলা > ফুটবল

উদ্যোগ নিতেও ভয় পাচ্ছেন সালাউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৬ জুলাই তারিখটা বাংলাদেশ ফুটবলের জন্য বিশেষ এক দিন। ১৯৭৩ সালের ২৬ জুলাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার ৫০ বছর পূর্তি ছিল আজ। মালয়েশিয়ার মারদেকা কাপে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছিল বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ২-২ গোলে থামিয়ে দিয়েছিল জাকারিয়া পিন্টুর দল।

নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচের ৫০ বছর পূর্তির দিনটি রঙিন করে রাখতে বাফুফের অবশ্য কোনো উদ্যোগ নেয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, বাফুফের কর্মকর্তাদের মনেই নেই ঐতিহাসিক ২৬ জুলাইয়ের কথা। থাইল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে প্রথম গোলটি ছিল এনায়েতুর রহমানের, দ্বিতীয় গোলটি কাজী সালাউদ্দিনের। বাফুফে সভাপতিকে দিনটি মনে করিয়ে দিতেই আজকের পত্রিকাকে বললেন, ‘আমাদের কাছে খুব গর্বের একটা দিন ছিল। আমরা খুব রোমাঞ্চিত ছিলাম, প্রথম আন্তর্জাতিক ম্যাচ। এনায়েত গোল করেছিল, আমি গোল করেছিলাম।’

স্মরণীয় একটা দিনে বাফুফেতে নিজেই আসেননি সালাউদ্দিন। নেননি কোনো উদ্যোগও। কেন? সে ব্যাখ্যায় তিনি জানালেন, এখন কোনো উদ্যোগ নিতেও তাঁর মধ্যে ভীতি কিংবা দ্বিধা কাজ করছে। বাফুফে সভাপতি বললেন, ‘গত ছয় মাসে আমি যে উদ্যোগই নিচ্ছি, সেটা ভালো কিংবা খারাপ সবাই অন্যভাবে নিচ্ছে। এবার এসবের মধ্যে যাইনি। দিনটা আমার অবশ্যই মনে আছে, ভাবলাম নিজের মতো করেই উদযাপন করি।’

বাংলাদেশের যুব দলে আসছেন ইংল্যান্ডপ্রবাসী আব্বাস

ইংল্যান্ডের ‘চুরি করা’ আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের ব্যানার উদ্ধার

ডুলির কোচিং স্টাফে আরও তিন বিদেশি

রিয়াল মাদ্রিদে কী হয়েছিল, মুখ খুললেন আলোনসো

অনিশ্চয়তার মাঝেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস

বিশ্বকাপের পর এবার ক্লাব ফুটবলেও বিতর্কের জন্ম দিলেন আর্জেন্টিনার ফুটবলার

কীভাবে আর্জেন্টিনার কাছে এসেছিল ফকল্যান্ডের ব্যানার, পুরো ঘটনা প্রকাশ

ফিফা সভাপতিকে প্রত্যাহারের পক্ষে প্রথম মুখ খুলল যে দল

দাম বেড়েছে বিশ্বকাপজয়ীদের

জটিলতা এড়াতে লিগে দল বাড়িয়েছে বাফুফে