হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ খেলতে ইরানকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক    

এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পায়নি ইরান ফুটবল দল। ফাইল ছবি

২০২৬ বিশ্বকাপের জন্য ইরান ফুটবল দলকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

মেহেদি তাজ ইরনাকে বলেন, ‘আগামীকাল কিংবা পরশুর মধ্যে আমাদের ফিফার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। তাদের আমাদের নিশ্চয়তা দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনো সমাধান হয়নি।’

দলের সবাইকে ভিসা দেবে না কাউকে কাউকে বাদ দেবে যুক্তরাষ্ট্র, সে বিষয়েও অন্ধকারে থাকার কথা বললেন তাজ, ‘ভিসা পাওয়ার তালিকায় কার কার নাম মঞ্জুর হয়েছে, সে বিষয়ে অন্য পক্ষ থেকে আমরা এখনও কোনো বিবরণ পাইনি। এখনও কোনো ভিসাই দেওয়া হয়নি।’

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য খেলোয়াড়দের তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ইরানের ফুটবল ফেডারেশন চেষ্টা করছে, তুরস্কের যেখানে অবস্থান করে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ইরানের ফুটবলাররা, সেই আন্টারিয়াতে যাতে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়া হয়। আঙ্কারা যাওয়া আবার ফিরে আসা—ভ্রমনের ক্লান্তি এড়াতেই এমনটা করতে চাইছে ইরান।

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে থাকছেন শাকিরা

আর্সেনালের দুশ্চিন্তা বাড়াল ম্যানসিটি

বিশ্বকাপের জায়ান্ট কিলার সুইজারল্যান্ড

বিশ্বকাপের দর্শকদের ১৮ লাখ টাকা মওকুফ করছে যুক্তরাষ্ট্র

জয় দিয়েই পিএসজির টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব

হ্যাটট্রিকটা কেন মেসির নামে হলো না

বেলদের সাবেক কোচকে পেতে মন্ত্রীর দিকে তাকিয়ে বাফুফে

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচের পদত্যাগ, গন্তব্য কি বাংলাদেশ

শেষ মুহূর্তের ভুলে জিততে না পারায় হতাশ রোনালদো