হোম > খেলা > ফুটবল

‘সেরা অস্ত্র’ ছাড়াই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামছে জাপান

ক্রীড়া ডেস্ক    

চোটের কারণে মাঠের বাইরে আছেন কুবো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউটে রাতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে জাপান। তার আগে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ফুটবলার তাকেফুসা কুবোর চোট নিয়ে কোনো সুখবর পায়নি ব্লু সামুরাইরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষও এই তারকা উইঙ্গারকে পাচ্ছে না জাপান। দলটির কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে কুবোকে ছাড়াই খেলতে নামছে জাপান। বাঁ হাঁটুর চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি কুবো। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘সে (কুবো) এখনো শুধু ব্যক্তিগতভাবে দৌড়ানোর অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে সে খেলবে না। আমরা আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতা কামনা করছি, সে-ও এটাই চায়।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান কুবো। এরপর তাঁকে মাঠ থেকে তুলে নেন মোরিয়াসু। চোটের কারণে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে মাঠের বাইরে ছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলা কুবো। দল যখন মেক্সিকো ও টেক্সাসে ম্যাচ খেলেছে, তখন পুনর্বাসনের জন্য ন্যাশভিলে দলের ঘাঁটিতেই ছিলেন তিনি।

হিউস্টনে সর্বশেষ অনুশীলনেও সতীর্থদের সঙ্গে যোগ দেননি কুবো। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ১৫ মিনিটের অনুশীলনে তিনি কেবল ব্যক্তিগত অনুশীলন করেন। বিশেষ করে গতিশীলতা ও দিক পরিবর্তনের অনুশীলনে তাঁর শারীরিক সীমাবদ্ধতা স্পষ্ট ছিল। ফলে ব্রাজিলের বিপক্ষে ২৫ বছর বয়সী ফুটবলারের ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত হলোও তাই।

ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে কুবোর অনুপস্থিতি নিঃসন্দেহে জাপানের জন্য বড় ধাক্কা। বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার জাপানের আক্রমণের প্রধান ভরসা। বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দারুণ সামর্থ্য আছে তাঁর।

জাপান ম্যাচের আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

বিশ্বকাপ উন্মাদনার মাঝেই বন্দুক হামলা, নিহত ১

বিশ্বকাপের মাঝেই সুখবর পাচ্ছেন আর্জেন্টিনার কোচ

ব্রাজিলের সংবাদ সম্মেলনে জাপানিদের ভিড়, ফিফা কী বলছে

কে কী বলছেন, তা নিয়ে মোটেও ভাবছেন না ব্রাজিল কোচ

ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান

মার্তিনেসের বাংলাদেশ প্রীতির গল্প আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

শেষ আটে না হলেও যখন মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো

রাষ্ট্রপতির কড়া সমালোচনার পরই দক্ষিণ কোরিয়া কোচের পদত্যাগ