হোম > খেলা > ফুটবল

সালাহর জাদুতে জয়ে শুরু লিভারপুলের 

জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল লিভারপুল। ২২ বছর পর লিগে ফেরা ইপসউইচ টাউনকে তাদের মাঠে আজ ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। লিভারপুলের গোল দুটি করেছেন দিয়োগো জোতা ও মোহামেদ সালাহ।

এই ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে অভিষেক হলো লিভারপুলের নতুন কোচ আর্নে স্লটের। গত মৌসুম শেষ অলরেডদের দায়িত্ব ছাড়েন ইয়ুর্গেন ক্লপ। অ্যানফিল্ডে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন স্লট।

গোলশূন্য ব্যবধানে থেকে বিরতিতে গিয়েছিল লিভারপুল। প্রথম গোলটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের আরও ১৫ মিনিট। ৬০ মিনিটে সালাহর পাস থেকে অলরেডদের এগিয়ে দেন জোতা। ৫ মিনিট পর নিজেও জাল খুঁজে নেন সালাহ। সেই সঙ্গে একটি রেকর্ডও গড়েছেন মিসরীয় ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে লিগের প্রথম দিনে এ নিয়ে ৯ গোল করলেন সালাহ। নতুন মৌসুমের শুরুতে তাঁকে গেল ভিন্নরূপে। ঝাঁকড়া চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন। তবে রূপ পাল্টালেও পুরোনো ছন্দে দেখা গেল সালাহকে।

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন

‘আমাকে এমনভাবে ঘৃণা করে, আমি যেন তাদের শত্রু’

কোচের চোখে জিদান-ফারহান-শুকি কেমন

কিংস-মোহামেডানের দাপুটে জয়

হামজার সঙ্গে বাকিদের কী পার্থক্য দেখেন বাংলাদেশ কোচ

মেসিকে নিয়ে ২৬ বছরের পুরোনো তিন প্রতিবেদন ফাঁস

মার্তিনেসকে নিয়ে বিপাকে আর্জেন্টিনাও