হোম > খেলা > ফুটবল

‘ইরানের সঙ্গে যা করা হচ্ছে, তা বিশ্বকাপ ইতিহাসের কালো অধ্যায়’

ক্রীড়া ডেস্ক    

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দফা পিছিয়ে পড়ে ড্র করলেও ইরান ফুটবল দল এখন ফিফার কাছে অভিযোগ জানাচ্ছে। ছবি: এএফপি

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের পর আয়োজকদের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ। ভ্রমণ-সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন (এফএফআইআরআই)। এটা বিশ্বকাপ ইতিহাসের কালো অধ্যায় বলে মনে করছেন এফএফআইআরআইয়ের মহাসচিব হেদায়েত মোমবেনি।

যুক্তরাষ্ট্রে খেললেও ইরান ফুটবল দলের বেস ক্যাম্প মেক্সিকোতে। এফএফআইআরআইয়ের দাবি, ভ্রমণ-সংক্রান্ত বিধি নিষেধ আরোপের কারণে দলের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগেরও ঘোষণা দেয় তারা। এমন পরিস্থিতিতে মেক্সিকোর তিজুয়ানায় দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের গতকাল মোমবেনি বলেন, ‘এটা একটা বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমাদের নিয়ম ও চুক্তিগুলো এভাবে ভঙ্গ করা হলে ফুটবল খেলাটিই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমার কাছে এটা বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে একটি কালো অধ্যায়।’

লস অ্যাঞ্জেলেসে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ইরান খেলবে বেলজিয়ামের বিপক্ষে। মেক্সিকোর তিহুয়ানা থেকে অন্তত দুই দিন আগে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন ইরানের ফুটবলাররা। কারণ, ম্যাচটি স্থানীয় সময় দুপুরে শুরু হবে। এদিকে বেলজিয়াম দলের ম্যাচের দুই দিন আগেই পৌঁছে যাওয়ার কথা লস অ্যাঞ্জেলেসে। কিন্তু ইরানের ব্যাপারে কদিন আগে হোয়াইট হাউসের ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিলিয়ানি বলেছিলেন, ‘ম্যাচের এক দিন আগে তারা (ইরান) যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি পাবে।’

ফিফার বিশ্বকাপ বিধিমালায় বলা হয়েছে, দলগুলো সাধারণত ম্যাচের আগের দিন তাদের বেস ক্যাম্প থেকে ম্যাচ ভেন্যুতে যাবে। তবে ‘বিশেষ পরিস্থিতিতে’ দুই দিন আগেও ভ্রমণের অনুমতি রয়েছে। ইরানকে দুই দিন আগে যেতে না দেওয়ায় আয়োজকদের ধুয়ে দিয়েছেন মোমবেনি। এফএফআইআরআইয়ের মহাসচিব বলেন, ‘নিয়ম অবশ্যই মানতে হবে। আমার মতে গিলিয়ানির অনেক আগেই নিয়মগুলো পড়ে ইরানের জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা উচিত ছিল। তাহলে এই সমস্যাগুলো তৈরি হতো না। যারা ফিফার নিয়ম বাস্তবায়ন করতে পারে না, তাদের আয়োজক হওয়া উচিত না। ফিফারও তাদের আয়োজক হিসেবে বেছে নেওয়া ঠিক না।’

লস অ্যাঞ্জেলেসে ১৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই দফা পিছিয়ে থেকেও ইরান ২-২ গোলে ড্র করে। ইরান, নিউজিল্যান্ড, বেলজিয়াম, মিসর—‘জি’ গ্রুপের চার দলেরই পয়েন্ট ১। গ্রুপের অপর ম্যাচে মিসর ১-১ গোলে ড্র করেছিল বেলজিয়ামের বিপক্ষে। বেলজিয়াম-ইরান ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মাঠে নামবে নিউজিল্যান্ড-মিসর। পরশু ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে নিউজিল্যান্ড-মিসর ম্যাচ।

উড়তে থাকা সুইডিশদের কি থামাবে ডাচরা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার

স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার

গোলের পর সার্ফিং উদ্‌যাপনের পেছনে গল্প শোনালেন কুনিয়া

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ব্রাজিলের

ম্যাচসেরার পুরস্কারে বিয়ার পেয়ে ভিনিসিয়ুস বললেন, ‘আমরা ভাত খাই’

গ্রুপ চ্যাম্পিয়ন হতে ব্রাজিলকে এখন কী করতে হবে

শঙ্কায় রাফিনিয়া, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

হাইতিকে বিদায় করে জয়ে ফিরল ব্রাজিল