হোম > খেলা > ফুটবল

মাঠের রেকর্ডের পাশাপাশি জার্সিতেও ব্যতিক্রমী মেসি

ক্রীড়া ডেস্ক    

মেসির গোল উদযাপন। আলজেরিয়ার বিপক্ষে তিনবার এমন উপলক্ষ্য পেয়েছেন এই ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে জার্সির বিশেষ কিছু প্রতীক নিয়েও আলোচনায় এসেছেন তিনি। এবারের বিশ্বকাপের একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি বিশেষ প্রতীক পরছেন মেসি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসির জার্সিতে থাকা প্রতীকের মধ্যে রয়েছে—বিশ্বচ্যাম্পিয়ন দলের প্রতীক, ২০২৬ বিশ্বকাপ সংস্করণের সোনালী ব্যাজ, শান্তির বার্তা সংবলিত প্রতীক, পাঁচটি বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ‘লিগ্যাসি’ প্রতীক এবং বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের জন্য নির্ধারিত ব্যালন ডি’অর প্রতীক।

১. বিশ্বচ্যাম্পিয়ন

লিওনেল মেসির বুকে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাজটি হলো এই বিশ্বকাপে আর্জেন্টিনা যে প্রতীক পরছে। এই বিশেষ প্রতীকটি বিশ্বকাপ জেতার স্বীকৃতি বহন করে এবং আগের আসরের বিজয়ী দলই কেবল এটি পরতে পারে। আর্জেন্টিনার সব খেলোয়াড়ই তাঁদের বুকে এই প্রতীকটি পরেছেন।

২.২০২৬ বিশ্বকাপ: সোনালী প্রতীক

বিশ্বকাপে অংশ নেওয়া সব খেলোয়াড়ই ডান বাহুতে একই ধরনের একটি ব্যাজ পরেন, যা এবারের বিশ্বকাপে অংশ নেওয়াকে বোঝায়। তবে কিছু দলের ক্ষেত্রে এই প্রতীকটি সোনালি রঙের হয়। যেসব দলের খেলোয়াড়েরা এই বিশেষ ব্যাজ পেরে, তারা আগে অন্তত একবার বিশ্বকাপ জিতেছে—অর্থাৎ আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, উরুগুয়ে, স্পেন, ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ড।

৩. শান্তির আহ্বান

মেসির বাম বাহুতে দুটি বিশেষ প্রতীক রয়েছে, যার একটি শান্তির আহ্বানকে নির্দেশ করে। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলই তাদের বাহুতে এই ব্যাজটি পরে থাকে।

৪. লিগ্যাসি

‘লিগ্যাসি প্রতীকটি কেবল তাঁদেরই পরতে দেওয়া হয় যাঁরা পঞ্চম বিশ্বকাপে অংশ নিচ্ছেন অথবা ইতিমধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। মেসি, গিয়ের্মো ওচোয়া ও ক্রিস্টিয়ানো রোনালদো এবার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়েছেন। ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ পঞ্চম বিশ্বকাপে খেলছেন। তাই এই তিনজনের বাইরে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি এই ব্যাজ পরার যোগ্য।

৫. ব্যালন ডি’অর

শেষ বিশেষ প্রতীকটি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারের প্রতীক। কেবল মেসি, যিনি ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং মদ্রিচ, যিনি ২০১৮ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন—তাঁরাই এই প্রতীকটি ব্যবহার করে থাকেন।

মেসির ঘটনায় রেফারিকে ধুয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা কোচ

এমবাপ্পের এখনো অনেক কিছু করা বাকি

মেসির যে রেকর্ড ভেঙে এখন সবার ওপরে হ্যারি কেইন

মায়ের জন্য কেঁদেছিলেন কেপ ভার্দের সেই গোলরক্ষক, এবার বিশ্বকাপে হবে আলিঙ্গন

মেসিকে ধন্যবাদ জানালেন নাদাল

মাঠের প্রতিপক্ষের আগে গরমকে হারানোর মিশনে আর্জেন্টিনা

মেসিকে জড়িয়ে ধরে কেন কেঁদেছেন স্কালোনি

বিশ্বকাপ অভিষেকে লড়াই করেও কলম্বিয়ার সামনে থমকে গেল উজবেকিস্তান

বড় টুর্নামেন্টে পর্তুগালের হয়ে ৪ বছর গোল পান না রোনালদো

সতীর্থদের ‘কষ্ট’ দিতে না চাওয়ায় মেসি খেলা দেখলেন মাটিতে বসে