হোম > খেলা > ক্রিকেট

আট মাসেও হলো না সাকিবদের বার্ষিক চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবির বার্ষিক কেন্দ্রীয় চুক্তি হয় সাধারণত বছরের শুরুতে। এবার বছরের আট মাস পেরিয়ে গেলেও বিসিবি এখনো ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করতে পারেনি। 

গত জুনে বিসিবির পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে। এরপর দুই মাস পেরিয়ে গেলেও তালিকা জানাতে পারেনি বিসিবি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজ জানিয়েছেন, আগামী মাসে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ হবে। 

কেন্দ্রীয় চুক্তির জন্য ক্রিকেটারদের নাম সুপারিশ করে বোর্ডে জমা দিয়েছেন নির্বাচক প্যানেরের তিন সদস্য। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আজ বলেছেন, ‘এখনো পর্যন্ত খেলা সব সিরিজের পারফরম্যান্সই বিবেচনায় নেওয়া হবে। ভবিষ্যতের কথাও চিন্তা করা হবে, কাকে কত বছর পাওয়া যাবে। সম্ভাব্য সেরা একটা কেন্দ্রীয় চুক্তির তালিকাই দেওয়া আছে।’ 

আগামী মাসে নিউজিল্যান্ডর বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। কেন্দ্রীয় চুক্তির জন্য এই সিরিজের পারফরম্যান্স বিবেচনায় নিলে এ মাসেও কেন্দ্রীয় চুক্তি প্রকাশের সম্ভবনা নেই। মিনহাজুলের কথায় সেই আভাসই মিলল, ‘আমাদের কাজ তো আমরা করে দিয়েছি। বাকিটা হয়তো নিউজিল্যান্ড সিরিজের পর হয়ে যাবে। কিছু কিছু জায়গায় প্রশ্ন থাকে। অনেক দিন বোর্ড সভা হচ্ছে না। বোর্ড মিটিং না হওয়ায় আগের চেয়ে একটু সময় লাগছে। আশা করি আগামী মাসেই হবে।’ 

বার্ষিক কেন্দ্রীয় চুক্তি চূড়ান্ত হতে যদি ৯ মাস লেগেও যায়, সে ক্ষেত্রে সাকিবরা হয়তো একেবারে পাবেন বকেয়া পারিশ্রমিক।

পাকিস্তানের প্ররোচনায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ, বলছেন সাবেক বিসিবি কর্মকর্তা

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ