হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তা

ক্রীড়া ডেস্ক    

শুরুতে খেলতে পারবেন না স্টার্ক-হ্যাজলউডরা। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।

চোটের কারণে এরই মধ্যে আইপিএল থেকে ছিটকে গেছেন নাথান এলিস এবং জ্যাক এডওয়ার্ডস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এলিস। এই পেসারের চোট বড় ধাক্কা হয়ে এসেছে চেন্নাই সুপার কিংসের জন্য। গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে এবার দারুণ কিছু করার লক্ষ্যে মুখিয়ে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেবার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে একটি ম্যাচ খেলেন এলিস। এবার অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল চেন্নাইয়ের। কিন্তু চোট সব শেষ করে দিল।

নিলাম থেকে ৩ কোটি রুপিতে এডওয়ার্ডসকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে অভিষেক হওয়ার কথা ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। চোটের কারণে অপেক্ষা বাড়ল ২৫ বছর বয়সী ক্রিকেটারের। পায়ের চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন এডওয়ার্ডস। সবশেষ বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি; সিডনি সিক্সার্সের হয়ে ১৩ ম্যাচে নেন ১৯ উইকেট। এ ছাড়া ব্যাট হাতে করেন ১৩৩ রান। বিগ ব্যাশ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর।

চোটের তালিকায় আছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের নামও। তিনজনই আইপিএলের শুরুতে খেলতে পারবেন না। কামিন্স হায়দরাবাদ, স্টার্ক দিল্লি ক্যাপিটালস এবং হ্যাজলউড খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। শুরুতে তাঁদের না পাওয়া স্বাভাবিকভাবেই ভোগাবে এই তিন ফ্র্যাঞ্চাইজিকে। হায়দরাবাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কামিন্সের। তাঁর অনুপস্থিতিতে অরেঞ্জ আমিদের নেতৃত্ব দেবেন ইশান কিষান।

র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল, আইপিএলের স্থান কোথায়

ঈদের শুভেচ্ছা জানালেন নবী-খাজারা

‘আফ্রিদির দলে থাকারই যোগ্যতা নেই’

এমন খবর আমরা কখনোই শুনিনি, দাবি ভারতীয় বোর্ডের

বড় জয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

জেনে নিন পিএসএলে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচের সূচি

ভারত সিরিজ থেকেই নতুন অধিনায়ক পাচ্ছে আয়ারল্যান্ড

‘যুদ্ধের ব্যাপারে যদি আগে জানতাম, তাহলে ট্রাম্পের সঙ্গে কথা বলতাম’

ভারতের প্রধান কোচের ৩ কোটি টাকার মানহানির মামলার কাহিনি কী

আরও একবার কন্যাসন্তানের বাবা হলেন খাজা