হোম > খেলা > ক্রিকেট

মিরাজের দলে তাসকিন-লিটন-মুমিনুল, কাদের কত দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডি থ্রি ট্রফিতে একই দলে খেলবেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ছবি: ফাইল ছবি

আইকন ক্রিকেটার হিসেবে মেহেদী হাসান মিরাজকে আগেই বেছে নিয়েছে ওয়ালটন। আজ ডি থ্রি ট্রফির নিলাম থেকে ওয়ালটন নিয়েছে তাসকিন আহমেদ, লিটন দাস, মুমিনুল হকের মতো তারকাদের। তবে তাঁদের সবার দাম সমান নয়। সবচেয়ে বেশি দাম এখানে তাসকিনের।

রাজধানীর শেরাটন হোটেলে চলছে ডি থ্রি ট্রফির নিলাম। নিলামে এক এক করে খেলোয়াড় ডাকা হচ্ছে। জায়ান্ট স্ক্রিনে দেখানো হচ্ছে দাম। যদিও সেটা পয়েন্টের হিসাব। আর্থিক টাকার ব্যাপার নয়। তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে নিয়েছে ওয়ালটন। একই ফ্র্যাঞ্চাইজি লিটনকে নিয়েছে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে। মুমিনুলকে তারা নিয়েছে ৮০ লাখ পয়েন্টে।

এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন তাসকিন। তাঁর ওপরে আছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। ২ কোটি ৩০ লাখ পয়েন্টে তাঁকে নিয়েছে সিটিজেন ব্যাংক। মাত্র তিন ক্রিকেটার ২ কোটি বা তার বেশি পয়েন্টে দল পেয়েছেন। তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ।

নিলামে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তি পয়েন্ট রাখা হয়েছে ৪০ লাখ। ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ। ২৮১ ক্রিকেটার আছেন সব মিলিয়ে নিলামে। সব মিলিয়ে আছেন ২৮১ ক্রিকেটার। যেহেতু এর মধ্যে ৬ ক্রিকেটার এরই মধ্যে আইকন হিসেবে দল পেয়েছেন। সর্বোচ্চ ১১২ ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটাগরিতে। ‘সি’ ক্যাটাগরিতে ৭০, ‘ডি’ ক্যাটাগরিতে ৫০, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ এবং ‘এ’ ক্যাটাগরিতে আছেন ২২ ক্রিকেটার।

বিসিবির এই নতুন ঘরোয়া ক্রিকেটের নাম ‘ডোমেস্টিক (ডি) থ্রি ট্রফি’। তিন বছরের মেয়াদে ডি থ্রি ট্রফিতে অংশ নেওয়া ছয় দলের স্বত্বাধিকারী হয়েছে একমি ল্যাবেরটরিজ, সিটিজেনস ব্যাংক, ফরচুন গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট, এইস ব্লু স্টার ও ওয়ালটন হাইস্টেক ইন্ডাস্ট্রিজ।

মিরাজকে আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে ওয়ালটন। মুশফিকুর রহিম হলেন সেভেন রিংস সিমেন্টের আইকন ক্রিকেটার। আরেক অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়েছে একমি। সিটিজেনসের নাঈম শেখ, ফরচুনের তাওহীদ হৃদয় ও ব্লু স্টারের আইকন হলেন নুরুল হাসান সোহান।

ডিসেম্বরে হবে টি-টোয়েন্টি। জানুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেট, মে মাসে ৫০ ওভারের ক্রিকেট খেলবে দলগুলো। প্রতি ঘরোয়া মৌসুমে তিন সংস্করণে মোট ৪২ ম্যাচ খেলবে দলগুলো। টি-টোয়েন্টি শুরুর সম্ভাব্য সময় আগামী ১৫ ডিসেম্বর। খেলা হবে বরিশাল ও ঢাকায়। বরিশালেই বেশি ম্যাচ রাখার কথা জানিয়েছেন তামিম।

‘ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, এবার আমাদের সামনে দারুণ সুযোগ’

মরণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি

বাংলাদেশ কেন ওয়েস্ট ইন্ডিজের এত পছন্দের দল

‘বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথমবার দেখছেন’

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

শাদাবের সেঞ্চুরিতে রোমাঞ্চকর জয়ে ফাইনালে পাকিস্তান

জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল

ভারতের কারণে এবার বদলাতে পারে বিশ্বকাপের ভেন্যুও

নাঈম শেখের ট্রিপল সেঞ্চুরির আক্ষেপ, রবিনের ডাবল সেঞ্চুরি