হোম > খেলা > ক্রিকেট

বোমা আতঙ্কের পরও এবার সফর বাতিল করেনি নিউজিল্যান্ড নারী দল 

কদিন আগেই নিরাপত্তার শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দল। এবার প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছে নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে। সিরিজের তৃতীয় ওয়ানডের আগে বোমাতঙ্ক দেখা দিয়েছে ম্যাচ ঘিরে। তবে এবার অবশ্য নিউজিল্যান্ড সফর বাতিল করেনি। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে শেষ পর্যন্ত বল মাঠে গড়িয়েছে। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে এনজেডসির উদ্দেশে হুমকিপূর্ণ মেইল এসেছে। এই হুমকিতে নির্দিষ্ট করে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের কথা উল্লেখ করা হয়নি, তবু বিষয়টি দুই বোর্ডকেই চিন্তায় ফেলে দিয়েছে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, হুমকিপূর্ণ ই-মেইলে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্টের এক সদস্যকে জানানো হয়েছে, তাদের টিম হোটেলে বোমা রাখা আছে। এ-ও জানানো হয়, সিরিজ শেষে নিউজিল্যান্ডের দেশের ফেরার বিমানেও বোমা রাখা হতে পারে। এমন খবরে নিউজিল্যান্ড দলে আতঙ্ক ছড়ায়। খবর প্রকাশিত হয়, পরশু হোয়াইট ফার্নসদের দলের অনুশীলন বাতিল হয়েছে এ কারণে। পরে জানা যায়, সেদিন তাদের আসলে কোনো অনুশীলনই ছিল না।  

তবে সব শঙ্কা পেছনে ফেলে নির্ধারিত সূচি মেনেই কাল তৃতীয় ওয়ানডে মাঠে গড়িয়েছে। নিউজিল্যান্ড ৩ উইকেট আর ২৫ বল হাতে রেখেই জয় পেয়েছে। 

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী