হোম > খেলা > ক্রিকেট

জানা গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরুর সময়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শিগগিরই মাঠে গড়াচ্ছে। ছবি: সংগৃহীত

মুষলধারে বৃষ্টির কারণে মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট আর মাঠে গড়ায়নি। অবশেষে সুখবর দিল মিরপুরের আবহাওয়া। বিকেল ৩টা ৪৫ মিনিটে পুনরায় শুরু হবে ম্যাচটি।

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল দেশের বিভিন্ন এলাকায়। তবে মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের খেলায় কোনোরকম বাধা সৃষ্টি করেনি। মধ্যাহ্নভোজের বিরতির আগে ২৯.১ ওভার খেলা হয়েছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে থাকে। খেলা তো দূরে থাক, দ্বিতীয় সেশন পুরোপুরি চলে গেছে বৃষ্টির পেটে। ক্রিকেটপ্রেমীরা অনেকেই তখন ম্যাচের খবরাখবর জানতে ক্রিকবাজ, ক্রিকইনফোতে স্ক্রলিং করছিলেন। ক্রিকেটের নির্ভরযোগ্য দুটি ওয়েবসাইট জানিয়েছে, ৩টা ৪৫ মিনিটে পুনরায় খেলা শুরু হবে।

মিরপুরে গতকাল তৃতীয় দিনেও বৃষ্টি হানা দিয়েছিল। বেরসিক বৃষ্টির বাগড়ায় দুই ঘণ্টা খেলা বন্ধ ছিল। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ম্যাচ ফিফটি-ফিফটি অবস্থায় আছে। আজ দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রানে চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। যথারীতি এবারও দুই ওপেনার মাহমুদুল হাসান জয় (৫) ও সাদমান ইসলাম (১০) ব্যর্থ হয়েছেন।

সাদমান-জয়ের দ্রুত বিদায়ে বাংলাদেশ ১০.৫ ওভারে ২ উইকেটে ২৩ রানে পরিণত হয়। এরপর দলের হাল ধরেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তাঁরা (শান্ত-মুমিনুল) ১২২ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৩১ ওভারে ২ উইকেটে ৯৩ রান করেছে বাংলাদেশ। লিডসহ স্বাগতিকদের স্কোর ১২০ রান। মুমিনুল ও শান্ত ৩৭ ও ৩৪ রানে ব্যাটিং করছেন।

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ক্যাচ মিসের খেসারত দিয়ে ভারতের কাছে হারল বাংলাদেশ

এবারও হাত মেলাননি বাংলাদেশ-ভারতের অধিনায়কেরা

অস্ট্রেলিয়া সিরিজ থেকে এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর সুসংবাদ-দুঃসংবাদ দুটোই পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির মাসসেরার পুরস্কার পেলেন মুশফিক

দেড় যুগ পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে লিটনের বদলি নিল বাংলাদেশ

বাংলাদেশকে অনায়াসে ধবলধোলাই করল অস্ট্রেলিয়া

একাই খেললেন হৃদয়, টেনেটুনে ১০০ পেরোল বাংলাদেশ