হোম > খেলা > ক্রিকেট

ঐতিহাসিক সিরিজ জিতে হাসপাতালে মিরাজ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হাসপাতালে মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত

রাইলি মেরেডেথির শর্ট লেংথের বলটা হুক করে ফাইন লেগের উপর দিয়ে মিরপুর শেরেবাংলার গ্যালারিতে পাঠিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। উল্লাসে মেতে উঠল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের ঐতিহাসিক এই মুহূর্তের অংশীদার হলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেননি। চোটের কারণে হাসপাতালে দ্রুত যেতে হয়েছে তাঁকে।

আজ মিরপুর শেরেবাংলায় বৃষ্টি আইনে ৬ ওভার হাতে রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জেতে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এরপর যখন অধিনায়কের কথা বলার পালা আসে, তখন মিরাজের পরিবর্তে আসেন সহঅধিনায়ক নাজমুল হাসান শান্ত। মিরাজকে নিয়ে শান্ত বলেন,‘মনে হচ্ছে ঠিক আছে। কিন্তু আমাদের তাকে আজ রাত পর্যবেক্ষণ করতে হবে। আমি যা শুনেছি আরকি। সম্ভবত সে হাসপাতালে গিয়েছে।’

বাংলাদেশের ইতিহাস গড়ার দিনে মিরাজ বল হাতে ৬ ওভারে ৩০ রান খরচ করে কোনো উইকেট পাননি। তবে টাইগাররা যখন ১৯২ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৪৪ রানে পঞ্চম উইকেট হারিয়ে ফেলে, তখন ২২ বলে ২২ রানের এক ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ। তবে অস্ট্রেলিয়ার পেসারদের বাউন্সারে আহত হয়েছিলেন তিনি।

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তৃতীয় ওয়ানডে হবে ১৪ জুন। ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশের খেলোয়াড়েরা সেদিন অধিনায়ক মিরাজের নেতৃত্বে নামতে পারবেন কিনা, এ নিয়ে কিছুটা আশঙ্কা বিরাজ করছে টাইগারদের ড্রেসিংরুমে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের

অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা কত বড় অর্জন হবে বাংলাদেশের জন্য

অস্ট্রেলিয়া ম্যাচের আগমুহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

নাঈমের হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবি

হেনস্তার শিকার হয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের লক্ষ্যে যে দল দিল বাংলাদেশ

১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন