হোম > খেলা > ক্রিকেট

কামিন্সের বেদম মার হজম হয়নি রোহিতের

পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড।  কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার  কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই  অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে  এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’

কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’

ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’

পাকিস্তানের স্পিন জাদু, লিড নিয়েও স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ

আম্পায়ার সৈকতকে নিয়ে ব্যাখ্যা দিল বিসিবি

‘বুড়ো’ সাব্বিরকে ফিরিয়ে মালয়েশিয়া সিরিজের দল দিল বিসিবি

‘অস্ট্রেলিয়ার ৭০ রানে ৭ উইকেট নেওয়া বাংলাদেশের জন্য অসম্ভব না’

ইংল্যান্ড দলে ফিরতে চান বেন স্টোকস

ম্যাচ শেষ হওয়ার আগেই নতুন কোচ পেল পাকিস্তান

অস্ট্রেলিয়ায় কেমন চলছে বাংলাদেশের অনুশীলন

‘দীর্ঘ একটা সময় বাংলাদেশের সেরা খেলোয়াড় ছিলেন সাকিব’

আমিরাতে হতে যাচ্ছে এশিয়া কাপ

পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের পারফরম্যান্সে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজ কোচ