হোম > খেলা > ক্রিকেট

সিপিএলে সাকিবের দলের সূচি

এশিয়া কাপ কেটেছে বাংলাদেশের হতাশায়। সবার আগে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। দলীয় ব্যর্থতার মতো অধিনায়ক সাকিব আল হাসানও ছিলেন অনুজ্জ্বল। দেশের দায়িত্ব শেষে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যোগ দিয়েছেন গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের ক্যাম্পে।

১ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের সিপিএল। সাকিবের দল গায়ানা অ্যামাজান ইতিমধ্যে দুইটি ম্যাচ খেলেছে। তাঁর দল প্রথম ম্যাচে জ্যামাইকা তালাওয়াশের কাছে ৪ উইকেটে হেরেছে। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বাকি ম্যাচগুলোতে দলের হয়ে খেলবেন তিনি। প্রথম ম্যাচ খেলতে নামবেন বাংলাদেশের অলরাউন্ডার আগামীকাল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। এবারের আসরে তিনি সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ‘চায়নাম্যান’ তাবরেজ শামশির পরিবর্তে।

গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্সের হয়ে খেলতে নামার আগে সাকিব আরও দুটি দলের হয়ে সিপিএল খেলেছেন। দল দুটি হচ্ছে বার্বাডোজ ট্রাইডেন্টস ও জ্যামাইকা তালাওয়াশ। শেষ সিপিএলে জ্যামাইকা তালাওয়াশে সুযোগ পেলেও খেলতে পারেননি অনাপত্তিপত্র না পাওয়াতে।

সূচি

৮ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস 
১০ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস 
১৪ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স 
১৮ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস
২১ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম জ্যামাইকা তালাওয়াশ
২২ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংস 
২৪ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম ত্রিনবাগো নাইট রাইডার্স
২৫ সেপ্টেম্বর 
গায়ানা অ্যামাজান ওয়ারিয়র্স বনাম বার্বাডোজ রয়্যালস

বাংলাদেশি আম্পায়ারের কাছে হেরেই গেলেন রিশাদ

বিয়ে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করায় খেপেছেন পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির সেরাদের তালিকায় দুই বিশ্বকাপজয়ীর সঙ্গে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার

মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন রিশাদরা

মানসিক যন্ত্রণা থেকেই আইপিএলকে বিদায় বলেন অশ্বিন

১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি

কাঁথা-বালিশ নিয়ে মাঠেই ঘুমাতে চান অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কারণ কী

সিরিজ খেলতে বাংলাদেশে আসবে তো ভারত

‘শিগগিরই পিএসএল বিশ্বের এক নম্বর লিগ হবে’

পিএসএলে রিশাদরা কি আজ হারের বৃত্ত থেকে বের হতে পারবেন