হোম > খেলা > ক্রিকেট

আইসিসির শাস্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

বাজে আচরণের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে সিদ্রা আমিনকে। ছবি : আইসিসি

মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনের শাস্তির কথা নিশ্চিত করেছে। বাজে আচরণের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। আর্থিক জরিমানার পাশাপাশি সিদ্রার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় ভুল। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে বর্তমানে তাঁর নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট।

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে হয়েছে ২২ ফেব্রুয়ারি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২৪তম ওভারে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সিদ্রা আমিন আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে ক্ষোভ ঝারেন তিনি। আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের কোনো সরঞ্জামের অপব্যবহার করার শাস্তি এটাই। তাঁর এই অপরাধকে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে দেখছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা জানিয়েছে, দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে ২৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে পাকিস্তান লড়াই করলেও ৩৮.৫ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায়। সিদ্রা আমিন ৬৯ বলে ৬৮ রানের কার্যকর ইনিংস খেলেন এবং আয়েশা জাফর করেন ৮১ রান। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৩৭ রানে ম্যাচটি হারতে হয় পাকিস্তানকে।

কিউইদের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় শ্রীলঙ্কার

জিম্বাবুয়েকে হালকাভাবে নিতে ‘না’ করেছেন ভারতের কোচ

কাশ্মীরের ক্রিকেটারকে শাস্তি দিল ভারতীয় বোর্ড

পাকিস্তানি অধিনায়কের স্ত্রী কেন পোস্ট ডিলিট করলেন

মেয়েদের বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে কী বলছে বিসিবি

উকিলের মাধ্যমে সাকিব-মাশরাফিকে মামলা লড়ার পরামর্শ আমিনুল হকের

বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর যৌন কেলেঙ্কারিতে তোলপাড় ইতালি

দ্য হান্ড্রেডে ভারত-পাকিস্তান ‘ঝামেলা’ নিয়ে মুখ খুলল ইংল্যান্ড

‘ইনস্যুরেন্স পলিসিতে খেলছে বাবর’

পাকিস্তানি ক্রিকেটারকে হটিয়ে রাজার সিংহাসনে জিম্বাবুয়ের রাজা