হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

ক্রীড়া ডেস্ক    

মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল দিল পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানের তর্কযুদ্ধ সামাজিক মাধ্যমে এতটাই ছড়িয়ে পড়েছে যে দুই দলের কোচদেরও এ ব্যাপারে কথা বলতে হয়েছে। আলোচিত রিজওয়ান বাদ পড়লেন ঠিক তার পরের সিরিজেই।

সিলেটে পরশু বাংলাদেশের কাছে ৭৮ রানে হেরে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে এখন ঘরের মাঠে পাকিস্তান আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়াকে। অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন সালমান আলী আগা। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে রিজওয়ানের বাদ পড়াটাই বড় চমক। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন রোহাইল নাজির, আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস। তাঁদের অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

রিজওয়ান না থাকায় অস্ট্রেলিয়া সিরিজে উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন নাজির। ফিরেছেন বাবর আজম, নাসিম শাহর মতো তারকারা। বাবর সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেললেও ওয়ানডেতে সবশেষ খেলেছেন গত বছরের নভেম্বরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এই শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন নাসিমও।

পাকিস্তান সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সেই সিরিজে বাবর-ফখর জামান-সাইম আইয়ুবের মতো তারকাদের বাদ দিয়ে একঝাঁক নতুন ক্রিকেটার খেলিয়ে সিরিজ হারায় পিসিবিকে ধুয়ে দিয়েছিলেন দেশটির সাবেক ক্রিকেটাররা। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অনেক পরিবর্তন এনেছে পাকিস্তান। বাংলাদেশ সিরিজের মার্চের দল থেকে বাদ পড়েছেন রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, সাদ মাসুদ ও ফারাজ আকরাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে অবশ্য ফখর-সাইমদের সুযোগ মেলেনি। ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৪ জুন লাহোরে হবে সিরিজের শেষ দুই ওয়ানডে। পাকিস্তান পর্ব শেষ করে বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সিরিজের পাকিস্তান দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আগা (সহ অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, নাসিম শাহ, রোহাইল নাজির, সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামাইল হুসাইন, সুফিয়ান মুকিম

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়