হোম > খেলা > ক্রিকেট

বগুড়া–রাজশাহীতে হচ্ছে বিসিএল, থাকছেন না তাসকিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এবারের বিসিএলে থাকছেন না তাসকিন

বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে তিন দল নিয়ে ‘অদম্য টি-টোয়েন্টি কাপ’র আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই দ্বিতীয় সপ্তাহে ঢাকায় খেলতে আসবে পাকিস্তান। সেই সিরিজের আগে এবার বিসিবি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিপিএলের সর্বশেষ আসরে খেলতে না পারা এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে ফেরানো হয়েছে বিসিএলে। তবে থাকছেন না তাসকিন–মুশফিক।

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে বগুড়া এবং রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বিসিএলের দ্বাদশ আসর। তবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে আগামী ৩ মার্চ। ৫০ ওভারের ফরম্যাটে হবে এবারের বিসিএল। টুর্নামেন্টে অংশ নেবে ৪টি দল। দলগুলো হচ্ছে– উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল। ইতিমধ্যেই দলগুলোর স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

বিসিএলের ৪ দলের স্কোয়াড-

পূর্বাঞ্চল– পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান এবং নাঈম হাসান সাকিব।

উত্তরাঞ্চল– তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এস এম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আব্দুল গাফ্ফার সাকলাইন।

দক্ষিণাঞ্চল– সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।

মধ্যাঞ্চল– সাইফ হাসান, নাঈম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিনুল ইসলাম অঞ্জন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজওয়ান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।

ভারতের সামনে দাঁড়াতেই পারল না পাকিস্তান

সুপার ওভারে হেরে খাবারের ওপর রাগ ঝাড়লেন আফগান ক্রিকেটাররা

কিষান-ঝড়ে ভারতের রেকর্ড সংগ্রহ

এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক

নামিবিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে দিল যুক্তরাষ্ট্র

হাত না মেলানো ইস্যুতে ভারতকেই ধুয়ে দিলেন সাবেক ভারতীয় ওপেনার

হ্যান্ডশেক ইস্যুতে বিতর্ক উসকে দিলেন হরভজন সিং

ভারতের বিপক্ষে পাকিস্তানই জিতবে, মনে করেন হাফিজ

‘ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে যাক’

আমিরাতের কাছে হারের বদলা পাকিস্তানের ওপর নিল ভারত