হোম > খেলা > ক্রিকেট

হইচইয়ের মধ্যেই নাসুম তাঁর কাজটা করে যাচ্ছেন

ঠাৎ করে বেশ আলোচনায় নাসুম আহমেদ। দুদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয়েছিল। তাঁকে ঘিরে এই যে আলোচনা, হইচই, তাতে খেলায় মনোযোগ কমেনি নাসুমের। মাঠে তাঁর সেরাটা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) নাসুম খেলছেন পূর্বাঞ্চলের হয়ে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত পরশু শুরু হয়েছে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ম্যাচ। প্রথমে ব্যাটিং করা পূর্বাঞ্চল অলআউট হয়েছে ৪০২ রানে। রান তাড়া করতে নেমে দক্ষিণাঞ্চলের এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১৫২ রান। তৃতীয় উইকেটে দক্ষিণাঞ্চল অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও ফজলে মাহমুদ করেন ৯০ রানের জুটি। ৪৯ রান করা মিঠুনকে বোল্ড করে জুটি ভাঙেন নাসুম। বাংলাদেশের বাঁহাতি স্পিনার এরপর নিয়েছেন মঈন খান ও মাহমুদ এই দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। মঈন করেন ৪৭ রান ও মাহমুদ করেন দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৮১ রান। এরপর শেষের দিকে তানভীর ইসলাম ও আল আমিন হোসেন-এই দুইজনকে ফিরিয়ে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংসের সমাপ্তি টেনেছেন নাসুম।  বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বিশ্বকাপ থেকে ফিরেই জাতীয় লিগের এক ম্যাচ খেলে নাসুম নিয়েছিলেন ৬ উইকেট। টানা দুটি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫ উইকেট পাওয়া হলো। নিজের কাজটা ঠিকঠাক করে গেলেও নাসুমকে নিয়ে নানা আলোচনা যেন কমছেই না।  

১২০ রানে এগিয়ে থাকা পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের শুরুটা আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে পূর্বাঞ্চল। চার নম্বরে ব্যাটিংয়ে নামা নাসুম আউট হয়েছেন শূন্য রানে। দুই ওপেনার সৈকত আলি, পারভেজ হোসেন ইমনদের কেউই খুলতে পারেননি রানের খাতা।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম