হোম > খেলা > ক্রিকেট

বাবর বাদ, ছয় নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে একগাদা চমক। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজম, ফখর জামানদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের এখানে জায়গা হয়নি। দল ঘোষণায় রয়েছে আরও চমক।

ফখরকে নিয়ে শঙ্কার কথা আগেই জানিয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। সূত্রের বরাতে পাকিস্তানি এই সংবাদমাধ্যম জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় বর্তমানে তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন। বাংলাদেশ সিরিজের দলে তাঁর জায়গা হয়নি। আজ শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অভিষেকের অপেক্ষায় আছেন ৬ ক্রিকেটার। যাঁদের মধ্যে ফারহানের শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা রয়েছে।

ফারহান বাদে বাকি পাঁচ পাকিস্তানির এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সেই পাঁচ পাকিস্তানি হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ ও শামিল হোসেন। সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন। তাঁরা কদিন আগে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পাকিস্তান শাহিনস-ইংল্যান্ড লায়নস সিরিজের বাকি অংশ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে ৬ ম্যাচ। যার মধ্যে দুটিতে একাদশে ছিলেন। সুপার এইটে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন তিনি। করেছেন ১০৯ রান। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ৪২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৪ রান করেছেন তিনি। সেই ম্যাচে ৬৫ রানে জিতলেই পাকিস্তান উঠে যেত সেমিফাইনালে। তবে লঙ্কানদের বিপক্ষে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান জেতে ৫ রানে।

সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে। ৮ মার্চ বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের।

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা, শামাইল হুসেন

অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি

অভিষেকের সিংহাসন দখলের আরও কাছে পাকিস্তানি ক্রিকেটার

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ভারতকে গাভাস্কারের সতর্কবার্তা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

‘সাকিব ভাই থাকলে দলের কম্বিনেশন ভালো হয়’

ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় ইংল্যান্ড

নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা

পাকিস্তানের সাবেক আম্পায়ারের পিসিবির চাকরি ছাড়ার কারণ তাহলে এই

শান্তদের হারিয়ে চার বছর পর চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের বলি ইংল্যান্ডও