হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ফিফটি করে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে তামিম

ক্রীড়া ডেস্ক    

১৭ তম স্থানে উঠে এসেছেন তামিম। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। দল বাজেভাবে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম। সেটার ফল পেলেন এই বাঁহাতি ওপেনার।

সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ৫ বলে ১৫ রান করেন তামিম। দ্বিতীয় ম্যাচে খেলেন ৬১ রানের ইনিংস। শেষ টি–টোয়েন্টিতে তাঁর অবদান ৮৯ রান। তামিম ছাড়া ক্যারিবীয়ানদের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে সিরিজে ধারাবাহিকতা দেখাতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ধারাবাহিকতা দেখিয়ে এই সংস্করণের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়েছেন তামিম। বর্তমানে ১৭তম স্থানে আছেন তিনি। রেটিং পয়েন্ট ৬৩৬। এটা তাঁর ক্যারিয়ার সেরা ব্যাটিং র‍্যাঙ্কিং।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কেউ উন্নতি করতে পারেননি। ৯ ধাপ পিছিয়ে ২৯ নম্বরে নেমে গেছেন সাইফ হাসান। ৩ ধাপ পেছানো তাওহীদ হৃদয়ের অবস্থান ৪৬ নম্বরে। ৪ ধাপ পিছিয়ে ৫৮ তম স্থানে আছেন পারভেজ হোসেন ইমন। ৬৫ নম্বরে নেমে গেছেন জাকের আলী অনিক। ২ ধাপ পিছিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। হেরফের হয়নি লিটন দাসের। ৪৪ নম্বর জায়গাটি ধরে রেখেছেন তিনি।

বোলারদের তালিকায় ৬ ধাপ এগিয়ে যৌথভাবে ১৭ নম্বরে আছেন শেখ মেহেদি হাসান। ৩ ধাপ উন্নতি করেছেন তানজিম হাসান সাকিব। ৩৪তম স্থানে আছেন এই ডানহাতি পেসার। অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদদের।

১ ধাপ পিছিয়ে ১২ নম্বরে আছেন মোস্তাফিজ। ২৬ নম্বরে নেমে গেছেন রিশাদ। ২ ধাপ পিছিয়েছেন এই লেগস্পিনার। ৫ ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে আছেন তাসকিন। সমান ৫ ধাপ পিছিয়ে বর্তমানে ৫০ নম্বরে আছেন শরিফুল ইসলাম।

ফুটবল বিশ্বকাপের সময় জিম্বাবুয়ের বিপক্ষেও খেলবে বাংলাদেশ

ধোনির আইপিএল কি এভাবেই শেষ, কী বলছেন চেন্নাই অধিনায়ক

বাংলাদেশ সিরিজের পর বাদ রিজওয়ান

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের