হোম > খেলা > ক্রিকেট

একের পর এক ডট দিয়ে নিউজিল্যান্ডের চাপ বাড়াচ্ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। ছবি: সংগৃহীত

শুরু থেকেই ধুঁকছিলেন হেনরি নিকোলস এবং নিক কেলি। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানাদের মাপা বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটারা। সফরকারীদের চেপে ধরে একের পর এক ডট আদায় করে নিচ্ছেন স্বাগতিক বোলাররা। তাতে চাপ বাড়ছে কিউইদের।

প্রথম ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান তুলেছে নিউজিল্যান্ড। যেখানে ৮৬টি ডট দিয়েছে বাংলাদেশের বোলাররা। বাকি ৩৪ বল থেকে রান করতে পেরেছে অতিথিরা। সর্বোচ্চ ২৯টি ডট দিয়েছেন শরীফুল। বাংলাদেশের বোলারদের বিপক্ষে নিউজিল্যান্ডের ব্যাটাররা কতটা কঠিন পরীক্ষা দিচ্ছে সেটা বোঝার জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। প্রথম বাউন্ডারির দেখা পেতে ব্ল্যাক ক্যাপদের অপেক্ষা করতে হয় পঞ্চম ওভারের পঞ্চম বল পর্যন্ত।

ইনিংসের অষ্টম ওভারে ঢিমেতালে ব্যাটিং শুরু করা নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানে বাংলাদেশ। নিজের প্রথম ওভার করতে এসেই নিকোলসকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রানা। সাজঘরে হাঁটার আগে ২৬ বলে ১৩ রান করেন এই ওপেনার। এক ওভার পর বোলিংয়ে এসে আবার বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রানা। এ যাত্রায় ৭ বলে ২ রান করা উইল ইয়ংকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান এই গতি তারকা।

প্রথম ওয়ানডেতে ১৫ বলে ১৪ রান করে আউট হন টম লাথাম। আজও সমান রান করে ফিরেছেন অধিনায়ক। কিন্তু বল খেয়েছেন বেশি। ছয় মাস পর একাদশে ফেরা সৌম্য সরকারের বলে লিটন দাসের গ্লাভসবন্দী হওয়ার আগে ৪০ স্ট্রাইকরেটে ৩৫ বল খেলেন তিনি। লাথাম ফিরে গেলে ৫২ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।

৩ উইকেট হারানোর পর মুহাম্মদ আব্বাসকে নিয়ে ইনিংস মেরামতের কাজ করছেন কেলি। শুরুটা ধীরস্থির হলেও সুযোগ পেলেই হাত খুলে ব্যাটিং করছেন এই ওপেনার। ফিফটির খুব কাছেই আছেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আব্বাস।

ঐতিহাসিক সিরিজ জিতে হাসপাতালে মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানাল আইসিসি

অস্ট্রেলিয়া সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯২, তবে...

ওয়ানডে ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

উড়তে থাকা বাংলাদেশের পথে বৃষ্টির বাগড়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছেই এমন লজ্জা পেল অস্ট্রেলিয়া

সৌম্যকে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানকে ধবলধোলাই করে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল-মুশফিক