হোম > খেলা > ক্রিকেট

টেস্টে অধিনায়কত্ব করতে চান না মুমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট অধিনায়কত্ব করতে চাচ্ছেন না মুমিনুল হক। মুমিনুল নিজেই জানিয়েছেন এ কথা। আজ সন্ধ্যায় গুলশানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে বৈঠকে বসেন মুমিনুল। পাপনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব করতে না চাওয়ার ব্যাপারটা জানান মুমিনুল। এখন সিদ্ধান্ত বোর্ডের বলেও জানিয়েছেন তিনি। 

অধিনায়কত্ব ছেড়ে দেওয়া-প্রসঙ্গে মুমিনুল সাংবাদিকদের বলেছেন, ‘যখন আপনি ভালো খেলবেন তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমিও ভালো খেলতে পারছি না। দলও ফলাফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয় এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’ 

তাই এই মুহূর্তে অধিনায়কত্বের চেয়ে ব্যাটিংয়েই বেশি মনোযোগ দিতে চান মুমিনুল, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি তাহলে ভালো হবে।’ নিজের সিদ্ধান্ত জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার বিসিবিকেই দিলেন মুমিনুল। তিনি বলেছেন, ‘তাঁরা (বিসিবি) এখন সিদ্ধান্ত নেবেন। সামনের দুই তারিখ বোর্ড সভায় সিদ্ধান্ত নেবে। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে এসেছি।’ 

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কী পরামর্শ দিয়েছেন জানতে চাইলে মুমিনুল বলেন, ‘তিনি বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি আসলেই চাচ্ছি না।’

শ্রীলঙ্কা সিরিজের পর থেকেই আলোচনায় ছিল মুমিনুলের অধিনায়কত্ব। মুমিনুল সরে গেলে নতুন কে হতে পারেন তা নিয়েও আছে নানা জল্পনা। আলোচনায় নাম এসেছে সাকিব আল হাসানের। তবে নেতৃত্ব দৌড়ে থাকতে পারেন লিটন দাসও।

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বিসিবি নিয়ে রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধিদল

১৩ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার, বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা