হোম > খেলা > ক্রিকেট

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক    

জ্যাভন সিয়ারলেসসহ দুই দলীয় কর্মকর্তা আইসিসির শাস্তি পেয়েছেন। ছবি: সংগৃহীত

সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার জ্যাভন সিয়ারলেস এবং দুই দলীয় কর্মকর্তা চিত্তরঞ্জন রাঠোর ও ট্রেভন গ্রিফিথ। দুই বছর আগে ঘরোয়া টি-টেন টুর্নামেন্টে ফিক্সিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এই শাস্তি দিয়েছে।

সিয়ারলেসের পাশাপাশি দুই কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়ার কথা আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। তাঁদের বিরুদ্ধে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এবং আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ এনেছে।

তিনজনের (সিয়ারলেস, গ্রিফিথ, রাঠোর) বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে

সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১.১ অনুচ্ছেদ ভঙ্গ—ম্যাচ ফিক্সিং করা, ফিক্সিংয়ের চেষ্টা করা বা ম্যাচের ফল, অগ্রগতি বা অন্য কোনো দিককে অবৈধভাবে প্রভাবিত করা বা এ ধরনের কোনো চুক্তি বা চেষ্টা করা।

সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.১.৪ অনুচ্ছেদ ভঙ্গ—খেলোয়াড় বা অন্য কাউকে বোর্ডের নীতিমালা লঙ্ঘনে উৎসাহিত করা, নির্দেশ দেওয়া বা সহায়তা করা।

সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.৪.৪ অনুচ্ছেদ ভঙ্গ—তদন্ত কর্মকর্তাদের সহায়তা করতে না পারা বা অস্বীকার করা।

সিয়ারলেস ও গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ

সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.৪.২ অনুচ্ছেদ ভঙ্গ—বোর্ডের নীতিমালা লঙ্ঘনের মতো কোনো প্রস্তাব বা এ সংক্রান্ত কোনো বিষয় সিডব্লিউআইকে জানাতে ব্যর্থ হওয়া।

গ্রিফিথের বিরুদ্ধে অতিরিক্ত আরও একটি অভিযোগ

সিডব্লিউআইয়ের আচরণবিধির ২.৪.৭ অনুচ্ছেদ ভঙ্গ—সম্ভাব্য ফিক্সিং ইস্যুতে দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) তদন্তে বাধা দেওয়া, তথ্য গোপন করা বা প্রমাণ নষ্ট করা।

সিয়ারলেস, গ্রিফিথ ও রাঠোরের সাময়িক নিষেধাজ্ঞা কত দিনের জন্য, সেটা অবশ্য আইসিসি জানায়নি। তবে তাঁদের ১৪ দিনের মধ্যে অভিযোগের জবাব দিতে হবে। সে হিসেবে তাঁদের কাছে সময় থাকছে ২৫ মার্চ পর্যন্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইসিসি এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না।

বার্বাডোসে বিম টেন লিগের ২০২৩-২৪ আসরে ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে সিয়ারলেস, গ্রিফিথ ও রাঠোরের বিরুদ্ধে। এর আগে ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্রিকেটার অ্যারন জোনসের বিরুদ্ধে সিডব্লিউআই ও আইসিসির দুর্নীতিবিরোধী পাঁচটি নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছিল। তাতে করে সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতেই পারেননি জোনস। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠলেও এবার গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে দলটি।

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

ওয়াকারের পরামর্শ কতটা কাজে দিচ্ছে রানার

নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি

নাহিদ রানার প্রশংসায় পাকিস্তান কোচ

শোয়েব আখতার-মাশরাফিদের মতো কোনো ‘এক্সপ্রেস’ নাম চান না রানা

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ