হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

ক্রীড়া ডেস্ক    

মার্চে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের। ছবি: ক্রিকইনফো

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।

সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে হওয়ার কথা বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে।

৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তবে এবারের বিশ্বকাপে সুপার এইটে থেমে গেছে পাকিস্তানের পথচলা। সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, পিসিবির নির্বাচক কমিটি দলে একগাদা পরিবর্তন আনার চিন্তা করছে। বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুবদের মতো ক্রিকেটারদের কপাল পুড়তে পারে। মূলত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখেই মূলত দলে পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করতে তাই বিলম্ব হচ্ছে। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ৯ নম্বরে থাকলেও হবে। কারণ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর হবে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপ। প্রোটিয়া ও জিম্বাবুয়ে আয়োজক সূত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে। ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৫ নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। ১১ নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট ৫৪। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের তুমুল যুদ্ধ চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পাল্টা আক্রমণ করছে ইরানও। দুবাইয়ের পাম জুমেইরা রিসোর্টে হামলা করে ইরান। এতে ইংল্যান্ড লায়নসের ২৫ জনের বহর আটকা পড়েছে দুবাইয়ে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা জিম্বাবুয়ে দলও দেশে ফিরতে পারছে না। তবে মুশফিকুর রহিম আজ সকালে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

আইপিএল শেষেই শুরু ভারত-আফগানিস্তান সিরিজ

‘বিশ্বকাপে না খেলায় সবারই মন খারাপ, অস্বীকার করার কিছু নেই’

ভারত সেমিফাইনালে ওঠার পর তোপের মুখে আমির

বিশ্বকাপে ভরাডুবিতে পাকিস্তানি ক্রিকেটারদের কঠিন শাস্তি

কাশ্মীরের ইতিহাস গড়ে ভারতীয় দলে কড়া নাড়ছেন নবি

অবশেষে দেশে মুশফিক

‘এটা আইপিএল না, মনে রাখুন এটা একটা বিশ্বকাপ’

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন হেইডেন

সৌদি থেকে ফিরছেন মুশফিক, জানালেন কৃতজ্ঞতা

স্যামসন-ঝড়ে উইন্ডিজকে বিদায় করে সেমিফাইনালে ভারত