হোম > খেলা > ক্রিকেট

ভালো আছেন নাফিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে তাঁকে। তবে বিসিবির চিকিৎসা বিভাগ সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। 

নাফিস ব্রেইন স্ট্রোক করেছেন কি না, এ ব্যাপার ব্যাপক আলোচনা হচ্ছে। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বললেন, ‘এটাকে স্ট্রোক বলা যায় না।  চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যানিউরিজম রাপচার বলা হয়। হালকা রক্তক্ষরণ হয়েছে। সে এখন ভালো আছে,  কথা বলছে।’

ব্রেন অ্যানিউরিজম হলো মস্তিষ্কের রক্তনালীগুলোর কোনো জায়গায় ফুলে যাওয়া এবং ফেটে রক্তক্ষরণ হওয়া। ফেটে মস্তিষ্কের আশেপাশের টিস্যুতে রক্ত ছড়িয়ে পডড়ে। এর কারণে হেমোরেজিক স্ট্রোক হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা রয়েছেন ছুটিতে। নাফিসও ছুটি কাটাচ্ছিলেন চট্টগ্রামে নিজের বাসায়। এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার। 

বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন ৩৯ বছর বয়সী নাফিস। টেস্টে একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি রয়েছে তাঁর। ওয়ানডেতে আছে দুটি ফিফটি। তিনি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের বড় ভাই। ২০০৩ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাফিসের। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ।

রুবেলকে বিদায়ী সম্মাননা দেবে বিসিবি

‘লিটন-মিরাজ ঠিক করুক, কে হবে অধিনায়ক’

পাকিস্তান নিষিদ্ধ করার পর মুখ খুললেন জিম্বাবুয়ের ক্রিকেটার

মোদিকে পাল্টা জবাব দিলেন পিটারসেন

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়েই অভিষেক হচ্ছে রাজশাহীর

সংবাদ সম্মেলনে বোমা ফাটালেন রিজওয়ান

‘শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতাই হবে নিউজিল্যান্ডের অনেক বড় অর্জন’

‘মিরপুরের উইকেট অনেক সময় ভুল প্রমাণিত হয়’

যে মন্ত্রে সিরিজ জিততে পারে বাংলাদেশ

মোস্তাফিজের চোটের কী খবর