হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে এসেছেন পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এখন বাংলাদেশে। ছবি: সংগৃহীত

মিরপুরে আজ শুরু হয়েছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ম্যাচের দিনই বাংলাদেশে এসে পৌঁছেছেন। দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবি আজ সকালে নাকভির বাংলাদেশে পৌঁছানোর পর একটি ভিডিও পোস্ট করেছে। পিসিবি চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। ভিডিওর ক্যাপশনে পিসিবি লিখেছে, ‘২ দিনের সফরে বাংলাদেশ পৌঁছেছেন ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসীন নকভি বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সাইম, স্বরাষ্ট্রমন্ত্রী আবু নাইম ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন স্বাগত জানিয়েছেন।’

নাকভির বাংলাদেশে পৌঁছানোর দিন বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে পাকিস্তান। সফরকারীরা আজ দুই ক্রিকেটারকে অভিষেক করিয়েছে। আব্দুল্লাহ ফজল, আজান আওয়াইস—দুই ক্রিকেটারই টপ অর্ডারে ব্যাটিং করেন। আর বাংলাদেশের একাদশে রয়েছেন দুই স্পিনার ও তিন পেসার। সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে তাইজুল ইসলাম। গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন দুই পেসার তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। এই ম্যাচ দিয়ে টেস্টে ১৭ মাস পর ফিরেছেন তাসকিন।

ছয় মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানও ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে সাত মাস পর। মিরপুরে আজ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দুটি টেস্ট হবে দুই ভেন্যুতে। সিলেটে ১৬ মে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বর্তমান চক্রে ৫০ শতাংশ সফলতার হার নিয়ে পাকিস্তান পাঁচ নম্বরে। আর ১৬.৬৭ শতাংশ সফলতার হার নিয়ে আটে বাংলাদেশ।

পাকিস্তানকে দেখেশুনে খেলছেন শান্ত-মুমিনুল

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান, ফিরেছেন তাসকিন

বাংলাদেশ ম্যাচের আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

মদ্যপানের ঘটনায় ওয়ার্নারকে ধুয়ে দিলেন তাঁর আইনজীবী

বিমানে ভারতীয় ক্রিকেটারের ই-সিগারেট টানার ঘটনা ভাইরাল

বিপিএলে দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনকে বহিষ্কার করল বিসিবি

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও হার ঠেকাতে পারল না আবাহনীর

যথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিম

আইপিএলের মাঝে কামিন্সকে ১৪৮ কোটি টাকার প্রস্তাব

ভারত বাদ দিয়ে এখন বাংলাদেশ নিয়েই চিন্তা পাকিস্তানের