হোম > খেলা > ক্রিকেট

বদলে গেল বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ‘এ’ দলের সূচিতেও। আয়োজক পাকিস্তান হলেও  বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন এসেছে।      

 বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ১০ আগস্ট। তবে সেটা আর হচ্ছে না। পরিবর্তিত সূচি অনুযায়ী মুশফিকুর রহিম, মুমিনুল হক, এনামুল হকদের বাংলাদেশ ‘এ’ দল ইসলামাবাদেই পৌঁছাবে ১০ আগস্ট।  প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৩ আগস্ট।  সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হচ্ছে ২০ আগস্ট।  ‘এ’ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৮ ও ৩০ আগস্ট। পাঁচটি ম্যাচই হবে ইসলামাবাদে।
 
পাকিস্তানের উদ্দেশে গতকাল রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে পরশু বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি বদলে যায়। ঢাকার বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর চালু করা হয়। সেকারণেই ‘এ’ দলের সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়। মিরপুরে আজ বাংলাদেশ ‘এ’ দলের অনুশীলনে দেখা গেছে সেনাবাহিনীর টহল। ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা গত কয়েক দিনের আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। নিহতদের জন্য দোয়া করেন মুশফিকুর রহিম-মুমিনুল হকরা।

পাকিস্তানে বাংলাদেশের ‘এ’ দলের সফরে সব মিলিয়ে যাচ্ছেন ২৩ ক্রিকেটার।  যার মধ্যে দুটি চার দিনের ম্যাচেই আছেন ২১ ক্রিকেটার। চার দিনের ম্যাচের সিরিজে না থাকা রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান এই দুই ক্রিকেটারকে নেওয়া হয়েছে ওয়ানডে দলে। যেখানে মোহাম্মদ সাইফউদ্দিন প্রায় দুই বছর পর লাল বলের ক্রিকেটে ফিরছেন। 

বাংলাদেশ-পাকিস্তান ‘এ’ দলের সিরিজের পরিবর্তিত সূচি

ম্যাচ                         তারিখ

১ম চার দিনের ম্যাচ       ১৩ আগস্ট
২য় চার দিনের ম্যাচ        ২০ আগস্ট   
১ম ওয়ানডে                 ২৬ আগস্ট
২য় ওয়ানডে                 ২৮ আগস্ট
৩য় ওয়ানডে                 ৩০ আগস্ট
সব ম্যাচ ইসলামাবাদে

আরও পড়ুন:

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বিসিবি নিয়ে রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধিদল

১৩ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার, বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ