হোম > খেলা > ক্রিকেট

রাহুলের মানসিক কোচ দরকার, বলছেন গাভাস্কার

বৈশ্বিক টুর্নামেন্টে গেলেই যেন লোকেশ রাহুল নিজেকে হারিয়ে খোঁজেন। ব্যাটে তখন চলে রানখরা। সুনীল গাভাস্কার তাই মনে করেন, ফর্মে ফিরতে রাহুলের এখন দরকার মানসিক কোচ। 

এবারের বিশ্বকাপ ফর্মহীনতায় কাটাচ্ছেন রাহুল। তিন ম্যাচ খেলে করেছেন ২২ রান, গড় ৭.৩৩, স্ট্রাইক রেট ৬৪.২২। কোনোটিতেই এক অঙ্কের গণ্ডি পেরোতে পারেননি। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে করেছেন ৪ রান। এরপর সিডনিতে নেদারল্যান্ডস এবং পার্থে দক্ষিণ আফ্রিকা-দুই দলের বিপক্ষেই করেছেন ৯ রান। 

রাহুলের অফফর্ম কাটিয়ে ওঠার উপায় বাতলে দিয়েছেন গাভাস্কার। মেন্টাল কন্ডিশনিং কোচ প্যাডি আপটনের এগিয়ে আসা উচিত বলে মনে করেন গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘আমাদের মেন্টাল কন্ডিশনিং কোচ হিসেবে প্যাডি আপটন আছে। যেখানে ব্যাটিং কোচ তাকে (রাহুল) তার ভুল ধরিয়ে দেবে, সেখানে মেন্টাল কন্ডিশনিং কোচ কথা বলে তার আত্মবিশ্বাস বাড়াবে। রাহুলকে বলা উচিত যে তার প্রতিভা আছে এবং সে বড় স্কোর করতে পারে।’ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৬৯ ম্যাচ খেলেছেন রাহুল। ৩৭.৮৭ গড় ও ১৩৮.৭৫ স্ট্রাইক রেটে করেছেন ২১৫৯ রান। দুটো সেঞ্চুরি করেছেন এবং ফিফটি করেছেন ২০ টি।

জয়ের সুুবাস পাচ্ছে ইংল্যান্ড

মুশফিক-হৃদয়ের সেঞ্চুরিতে সহজে জিতল মোহামেডান

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ