হোম > খেলা > ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

ক্রীড়া ডেস্ক    

সাথিরা জাকির জেসি। ছবি: ফেসবুক

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে ডাক পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত ১৪ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ রেফারির সম্পূর্ণ নারী প্যানেলে জায়গা করে নিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে এবারই প্রথম অভিষেক হতে যাচ্ছে জেসির। তবে বৈশ্বিক আসরে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাঁর এটিই প্রথম নয়। গত বছর ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার। সেখানে অন-ফিল্ড, টেলিভিশন ও ফোর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

আইসিসি জানিয়েছে, ক্রিকেটে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর অংশ হিসেবে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে সম্পূর্ণ নারী ম্যাচ অফিশিয়াল প্যানেল ব্যবহার করা হচ্ছে। এবারের আসরে জেসির সঙ্গে আম্পায়ার হিসেবে আরও অভিষেক হচ্ছে ক্যান্ডেস লা বোর্ডে, গায়ত্রী বেনুগোপালন এবং কেরিন ক্লাস্টের। এই প্যানেল নিয়ে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা জানান, ওয়ানডে বিশ্বকাপে জেসিসহ এই অফিসিয়ালদের দেখানো মাঠের পারফরম্যান্স ও উঁচুমান বিবেচনা করেই তাঁদের এই ঐতিহাসিক টুর্নামেন্টের জন্য নির্বাচিত করা হয়েছে।

এবারের বিশ্বকাপে ৩৩টি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার প্যানেলে অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিয়ে সবচেয়ে অভিজ্ঞ হিসেবে মাঠে নামবেন।

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’