হোম > খেলা > ক্রিকেট

পদক নিয়ে উপদেষ্টার সাক্ষাৎ স্কোয়াশ দলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নেপাল থেকে ৯টি পদক জিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কোয়াশ খেলোয়াড় ও কর্মকর্তারা। আজ দেশে ফিরে মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। সাক্ষাৎ শেষে খেলোয়াড়দের আরও ভালো খেলার জন্য উৎসাহিত করেছেন উপদেষ্টা।

নেপালে বাংলাদেশ পুরুষ ও মেয়েদের গ্রুপের ১১ জনের দলটি রৌপ্যসহ ৯টি পদক পেয়েছে। পুরুষ বিভাগে সেনাবাহিনীর শাহাদাৎ আপন ও কামরুল এবং বিকেএসপির আমীরুল ও সাইমুনের সঙ্গে ভাষানটেক কলেজের সৈকতকে নিয়ে গঠিত তরুণ (দ্বিতীয়) দল রৌপ্য পদক পেয়েছে। পাশাপাশি মারজান (আইইউবি), চাঁদনী (উত্তরা স্কুল) ও নাবিলাকে (নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল) নিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা স্কোয়াশ দল ছয়টি দলের মধ্যে রৌপ্য পদক পেয়েছে।

কর্মকর্তারা বলছেন, ‘গত চার বছর অক্লান্ত পরিশ্রম ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে মৃতপ্রায় খেলাটির যে  নবজাগরণ, উন্নতি, প্রচার ও প্রসার ঘটিয়েছে, তা খুবই আশাব্যাঞ্জক বিষয়। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ স্কোয়াশ আগামীতে খুব ভালো করবে এবং দেশের মান বৃদ্ধি করবে।’

ইরান যুদ্ধে স্থগিত হতে পারে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপের সেরা একাদশে ভারতের চারজন, নেই নিউজিল্যান্ডের কেউ

ভারতের বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

চাকরি ছেড়েও মায়ের কাছে থাকা হলো না সাংবাদিক রাজুর

‘ভারতই এই শিরোপার যোগ্য দাবিদার ছিল’

‘ভারত বিশ্বকাপ জেতে, পাকিস্তান কেনিয়া-উগান্ডাকে হারিয়েই উদ্‌যাপন করে’

বাংলাদেশকে সমীহ করছে পাকিস্তান

‘ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে ভারত’

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত

ওয়ানডেতে আগের অবস্থায় ফিরতে চায় বাংলাদেশ