হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহ হঠাৎ টি-টোয়েন্টি দলে কেন, ব্যাখ্যা দিলেন পাপন

জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান আঙুলের চোটে পড়লে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দলে অন্তর্ভুক্ত করা হয় মাহমুদউল্লাহকে। যদিও তাঁর বদলে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।

বিশ্রাম দেওয়ার পরও কেন হঠাৎ করে ফেরানো হলো রিয়াদকে—এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘ওকে অধিনায়কত্ব থেকে বিরতিতে রেখেছি, খেলা থেকে নয়। যেটা মুমিনুলের ক্ষেত্রে করেছি। তাই বলে ওরা কেউ বাদ পড়েনি। এটা সাময়িকও হতে পারে।’

হঠাৎ একাদশে ঢুকে পড়াই নয়; মাহমুদউল্লাহকে ফের নেতৃত্বে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, টি-টোয়েন্টিতে এখনো পাপনের ভাবনায় আছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে ৩ জনের নাম আছে। রিয়াদ আছে, সাকিবের নাম অবশ্যই আছে, অস্বীকার করার কিছু নেই। এর আগে লিটন আমাদের ভাবনায় ছিল। এখন নতুন যোগ হয়েছে সোহান।’

অধিনায়কত্ব নিয়ে অবশ্য পরিষ্কার কিছু জানাননি পাপন। তবে যাঁকেই দায়িত্ব দেওয়া হোক, তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান, ‘অনেকে মনে করছে সোহান ভবিষ্যতের জন্য সেরা অধিনায়ক হবে। কিন্তু এখনই কিছু বলা যাবে না। কারণ, যাকেই অধিনায়ক বানানো হোক না কেন তার সঙ্গে আলোচনার বিষয় আছে। তার সঙ্গে শর্তসাপেক্ষে সবকিছু হবে। এসব নিয়ে আলোচনা করতে হবে, এগুলো খুব দ্রুতই হবে, কয়েক দিনের মধ্যেই সবাই জানতে পারবে।’

পাকিস্তানের প্ররোচনায় ভারতে খেলতে যায়নি বাংলাদেশ, বলছেন সাবেক বিসিবি কর্মকর্তা

অস্ট্রেলিয়াকে ঘায়েল করার সুবর্ণ সুযোগ দেখছে ওমান

শেষ ম্যাচে ২০০ করে জিতেছে আফগানরা

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ